1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

কোনো ধর্মই কখনো প্রতিহিংসা শেখায় না: মিম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৫৭ Time View

দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটছে। হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এমনকি মন্দিরে পর্যন্ত হামলা চালানো হয়েছে। সর্বশেষ গত রোববার (১৭ অক্টোবর) রংপুরের পীরগঞ্জে হিন্দুদের অন্তত ২০টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।

এসব ঘটনায় সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের আওয়াজ উঠেছে। বিশেষ করে দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনের মানুষেরা প্রতিবাদ জানাচ্ছেন। এবার এই ঘটনার নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই নায়িকা লেখেন, “কোনো ধর্মই কখনো প্রতিহিংসা শেখায় না। তাই ধর্মীয় বিশ্বাসের নামে সকল সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। আরও একটা কথা, দেশটা যদি আমাদের সকলেরই হয়, তাহলে এখানে ‘সংখ্যালঘু’ বলে কোন শব্দ থাকা উচিত না। আর যদি সংখ্যাতেই কথা বলতে হয়, তাহলে পৃথিবীতে শুধুমাত্র ভালো মানুষেরাই ‘সংখ্যাগরিষ্ঠ’ হোক।”

মিমের এই কথার সঙ্গে একমত পোষণ করেছেন তার ভক্ত-শুভাকাঙক্ষীদের অনেকেই। কমেন্টের ঘরে তারা মিমকে ধন্যবাদ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ