1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

একাদশে ফিরলেন সাকিব, জিতল কলকাতা

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৫০ Time View

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় অংশের পুরোটা সময়ই সুযোগ পাননি একাদশে। আন্দ্রে রাসেলের ইনজুরিও দিতে পারেনি সেই সুযোগ। অবশেষে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে সাকিব আল হাসানকে একাদশে রাখে কলকাতা নাইট রাইডার্স। টানা পাঁচ ম্যাচ উপেক্ষিত থাকার পর একাদশে ফিরেই ঝলক দেখালেন বাংলাদেশের শীর্ষ অলরাউন্ডার। প্লে অফের আশা বাঁচিয়ে জিতেছে তার দলও।

সুযোগ পেয়ে নিজের জাত চেনালেন বাংলাদেশি তারকা। বল হাতে সুযোগ পেয়ে করলেন দুর্দান্ত পারফরম্যান্স। তাতে জয়ে ফিরেছে তার দলও। হায়দরাবাদকে ৬ উইকেটে হারিয়ে প্লে অফে যাওয়ার পথে টিকে আছে কলকাতা।

রবিবার টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। কিন্তু ইনিংসের দ্বিতীয় বলেই ওপেনার ঋদ্ধিমান সাহা সাজঘরে ফিরলে চাপে পড়ে তারা। ওই চাপ আর পুরো ম্যাচে সামলে উঠতে পারেনি হায়দরাবাদ। অবশ্য দারুণভাবে চেষ্টা করে যাচ্ছিলেন অধিনায়ক কেইন উইলিয়ামসন।

কিন্তু সাকিব আল হাসানের দুর্দান্ত থ্রো স্টাম্পে আঘাত হানলে রান আউট হয়ে সাজঘরে ফিরতে হয় উইলিয়ামসনকে। এর আগে ৪ চারে ২১ বলে ২৬ রান করেন তিনি। পরে সাকিব ফিরিয়েছেন অভিষেক শর্মাকে।

ডাউন দ্য উইকেটে এসে বাংলাদেশি অলরাউন্ডারের বল বাউন্ডারি ছাড়া করছিলেন তিনি। কিন্তু সাকিব তাকে ফাঁকি দিয়ে বল পাঠান দিনেশ কার্তিকের গ্লাভসে। ৪ ওভারে ২০ রান দিয়ে ১ উইকেট নেন সাকিব। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১১৫ রান করে হায়দরাবাদ।

তাদের জবাব দিতে শুভমন গিলের ফিফটিতে সহজ জয় পায় কলকাতা। ৫১ বলে ৫৭ রান করে আউট হন তিনি। তবে ২ বল হাতে রেখেই ছয় উইকেটের জয় পায় কলকাতা। ব্যাট হাতে মাঠে নামার সুযোগ পাননি সাকিব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ