1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

সিডিবিএলে সেটেলমেন্ট জটিলতা

Reporter Name
  • Update Time : বুধবার, ১ আগস্ট, ২০১২
  • ১৩৪ Time View

তথ্যভাণ্ডার খ্যাত সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডে (সিডিবিএল) সেটেলমেন্ট বা লেনদেন নিষ্পত্তিতে জটিলতা দেখা দিয়েছে।

সিডিবিএল’র টেকনিক্যাল অফিসার মো. আহসান সোমবার রাত ৮টা ৫৫ মিনিটে এ তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, পুঁজিবাজারের প্রতি লেনদেন সংক্রান্ত তথ্য ও বিনিয়োগকারীদের পোর্টফলিও সিডিবিএলে সংরক্ষিত থাকে।

তাই সিডিবিএলে তথ্য জটিলতা দেখা দেওয়ায় সোমবার অধিকাংশ বিনিয়োগকারী তাদের পোর্টফলিও সংক্রান্ত তথ্য পাননি বলে অভিযোগ পাওয়া গেছে। তবে মাত্র ২টি ব্রোকারেজ হাউজ কিংবা মার্চেন্ট ব্যাংকে এ ধরনের সমস্যা দেখা যায়নি। ২৩৮টির মধ্যে ২৩৬টিতেই এ জটিলতা চলছে।

দ্রুত এ সমস্যার সমাধান করা সম্ভব হবে বলে আহসান জানিয়েছেন। তবে রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জটিলতার নিরসন হয়নি। তাই ব্রোকারেজ হাউজ কিংবা মার্চেন্ট ব্যাংকগুলোতে সংশ্লিষ্টরা অপেক্ষা করছেন।

সিডিবিএল ও এইচপি যৌথভাবে এ সমস্যার সমাধানে কাজ করছে বলেও জানান আহসান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ