1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

দু’বার প্রস্তাব ফিরিয়েছি, রাজনীতিতে আগ্রহী নই: সনু সুদ

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ৬১ Time View

আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে সোনু সুদের বিরুদ্ধে। অভিনেতার অফিসে, বাড়িতে চলেছে আয়কর আধিকারিকদের তল্লাশি। সেবিষয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন সোনু।

জানিয়েছেন, ‘আমার প্রতিটি অর্থ আর্তের সেবার জন্য।’ শুধু তাই নয়, সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ-মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারেও এবিষয়ে সোজা সাপটা জবাব দিয়েছেন অভিনেতা।

আয়কর তল্লাশি প্রসঙ্গে সোনু জানিয়েছেন, ”আয়কর আধিকারিকদের তরফে আমার কাছ থেকে যা যা নথি চাওয়া হয়েছে তার সবটাই দিয়েছি, ওদের সমস্ত প্রশ্নের জবাবও দিয়েছি। ওরা ওদের কাজ করেছেন, আর আমি আমার কাজ করেছি। এমনি আমি ওদের এটাও জিজ্ঞাসা করেছি, যে এত নিখুঁত নথি ওনারা কি আগে দেখেছেন? ওরা নথিপত্র দেখে খুশি। এমনকি ওরা এটা বলেছেন এই তল্লাশি অভিযান ওদের পক্ষে সহজ হয়েছে।”

সোনুর বিরুদ্ধে ২০ কোটি টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগ, শুধুমাত্র গত জুলাই মাসেই তার সংস্থার তরফে ১৮ কোটি টাকা তোলা হয়েছে, যার মধ্যে ত্রাণের কাছে ব্যয় হয়েছে মাত্র ১.৯ কোটি টাকা। সোনুর কথায়, ” ত্রাণের জন্য যে অর্থ সংগ্রহ করা হয়েছে, তা শুধু নাগরিকদের কাছ থেকে তোলা নয়, ওর অনেকটা অংশই ছিল আমার উপার্জনের টাকা, যে টাকা আমি বিভিন্ন ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে পাই। আমায় কাছে প্রায় ৫৪ হাজার মেইল, মেসেজ, হোয়াটসঅ্যাপ রয়েছে, যেগুলি পড়া সম্ভব হয়নি। ১৮ কোটি টাকা খরচ করতে ১৮ ঘণ্টাও সময় লাগবে না। তবে আমি নিশ্চিত করতে চেয়েছি যাতে সব টাকা সৎ কাজে লাগে।”

এখানেই শেষ নয়, কোভিড পরবর্তী পরিস্থিতিতে তাঁর কাছে রাজনীতিতে যোগদানের প্রস্তাব প্রসঙ্গে অভিনেতার উত্তর, ”আমি দু’বার রাজ্যসভা আসনের প্রস্তাব ফিরিয়েছি। কারণ রাজনীতিতে যোগ দিতে আগ্রহী নই। আমি আপাতত যে জায়গায় আছি, তাতে খুশি।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ