1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, অর্থ-ব্যক্তিগত তথ্য লেনদেনে বিরত থাকার আহ্বান শেরপুরে কাঁচাবাজারের টোল আদায় নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০ সিলেট বোর্ডে ২০ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার নিয়মিত না খেলালে সুরিয়াভানশিকে দেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার সৌদিতে হুথিদের নিখুঁত হামলার নেপথ্যে কি রুশ গুপ্তচর স্যাটেলাইট সোরিয়াসিস ছোঁয়াচে রোগ নয়, চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব ৪ দিন শেষ না হতেই ৮ উইকেটে হারল বাংলাদেশ | Boishakhi Online প্লাস্টিক বর্জ্যও যে চিড়িয়াখানার প্রবেশ টিকিট এইচএসসিতে ৬ বোর্ডে ইংরেজিতে কমেছে পাসের হার

নিরাপত্তা ইস্যুতে সিরিজ বাতিল করে পাকিস্তান ছাড়ছে কিউইরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৮০ Time View

পাকিস্তান সফরে গিয়েছে নিউজিল্যান্ড। ওয়ানডে সিরিজের ট্রফি উম্মোচন হলো। দুই দল মাঠে নামার জন্যও প্রস্তুত। সবকিছু ঠিকঠাকই ছিল। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম ওয়ানডেটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়।

কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও টস হয়নি ম্যাচের। ব্যাপার কী? সেটাও বোঝা যাচ্ছিল না। অবশেষে নিউজিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে এলো বিবৃতি, নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফর গুটিয়ে চলে যাচ্ছে তারা।

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, নিউজিল্যান্ড খেলোয়াড়দের হোটেল রুম থেকে বের হতে মানা করা হয়েছে। সাপোর্ট স্টাফদেরও তাদের হোটেলে ঘরের ভেতরে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্রিকেটারদের ফেরানোর ব্যবস্থা করছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

আনুষ্ঠানিক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ মুখোমুখি হওয়ার কথার ছিল পাকিস্তান ও নিউজিল্যান্ডের। তারপর সেখান থেকে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে লাহোর যেতো আমাদের দল। কিন্তু পাকিস্তানে হুমকির মাত্রা বেড়ে যাওয়ায় বিষয়টি নিউজিল্যান্ড সরকার জানানোর পর এবং মাঠে থাকা নিউজিল্যান্ড ক্রিকেটের নিরাপত্তা উপদেষ্টারা যে পরামর্শ দিয়েছেন; তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত হয়েছে, ব্ল্যাকক্যাপসরা এই সফরে আর খেলবে না। দলকে ফেরত নেয়ার বন্দোবস্ত করা হচ্ছে।

সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মুখোমুখি হওয়ার কথা ছিল স্বাগতিক পাকিস্তানের। রাওয়ালপিন্ডিতে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিটে। ১৮ বছর পর প্রথমবারের মতো পাকিস্তান সফরে গিয়েছে নিউজিল্যান্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ