1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

আন্না হাজারে হাসপাতালে

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জানুয়ারি, ২০১২
  • ২৩৩ Time View

ভারতের দুর্নীতিবিরোধী আন্দোলনকর্মী আন্না হাজারেকে অসুস্থতার কারণে হাসপাতালে নেওয়া হয়েছে।

কয়েকদিন ধরেই অসুস্থ আন্না হাজারেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পুনের একটি বেসরকারি হাসপাতালে জন্য নিয়ে যাওয়া হয় বলে জানায় সংবাদ মাধ্যম।

৭৪ বছর বয়সী ভারতের এই প্রখ্যাত গান্ধীবাদী গত কয়েকদিন ধরেই ভাইরাস আক্রান্ত ছিলেন। বর্তমানে তার শ্বাসকষ্টও শুরু হয়েছে বলে জানান চিকিৎসকেরা।

ভারত সরকারের লোকপাল বিলের বিরোধিতা করে গত ২৭ ডিসেম্বর মুম্বাইয়ে অনশন শুরু করেন তিনি।

অনশনে অংশ নেওয়ার প্রথম দিন থেকেই তার শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকলে পরদিনই আয়োজকরা অনশন কর্মসূচি স্থগিত করে।

চিকিৎসকরা আন্না হাজারেকে অনশনে অংশ নিতে নিষেধ করেন। অনশনের কারণে তার কিডনি মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।

অনশন কর্মসূচি বাতিলের পর তিনি তার জন্মস্থান রালেগাঁ সিদ্ধিতে যান। সেখান থেকেই তাকে রোববার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ