1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

একটি মহলের ষড়যন্ত্রে পদ্মাসেতুর ঋণচুক্তি বাতিল হয়েছে: পরিবেশমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জুলাই, ২০১২
  • ১৩৩ Time View

একটি মহলের ষড়যন্ত্রের কারণে বিশ্বব্যাংক পদ্মা সেতুর ঋণচুক্তি বাতিল করেছে বলে অভিযোগ করেছেন পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি প্রশ্ন রাখেন, “যেখানে কাজই শুরু হয়নি, সেখানে দুর্নীতি হয় কী করে। বরং বিশ্বব্যাংকই একটি ভুয়া প্রতিষ্ঠানকে পরামর্শক নিয়োগ দিতে সরকারকে ৩ বার চিঠি দিয়েছে।”

একটি ভুয়া প্রতিষ্ঠানের জন্য তদবির করে বিশ্বব্যাংক নিজেই দুর্নীতি ও অনিয়মের আশ্রয় নিয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন।

শুক্রবার সন্ধ্যায় কিং অব চিটাগাংয়ে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ইফতার মাহফিলে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “পদ্মাসেতু করার জন্য সরকার যখন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে, তখনই একটি চক্র পদ্মা সেতু না হওয়ার ষড়যন্ত্র শুরু করে। তারই অংশ হিসেবে দুর্নীতির মিথ্যা অভিযোগে বিশ্বব্যাংক পদ্মা সেতুর ঋণচুক্তি বাতিল করে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার আগের চেয়ে অনেক কমেছে। মানুষের মাথাপিছু আয় আগের চেয়ে ২৫০ ডলার বৃদ্ধির পাশাপাশি মানবসম্পদ উন্নয়নেও বাংলাদেশ অনেকদূর এগিয়ে গেছে।”

ভারতের মানুষের গড় আয়ু যেখানে ৬৪, বাংলাদেশের মানুষের গড় আয়ু সেখানে ৬৯ হয়েছে বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, “এটাই হচ্ছে বর্তমান সরকারের সাফল্য।”

বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি ডা. শেখ শফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ডা. শরফুদ্দিন আহমেদ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. সেলিম মো. জাহাঙ্গীর, চাঁদপুরের সিভিল সার্জন ডা. সরফরাজ খান বাবুল, বিএমএ সাধারণ সম্পাদক ডা. নাসির উদ্দিন মাহমুদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ