1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

সুপার মার্কেটের পণ্যের গুণগত মান রক্ষার আহ্বান শিল্পমন্ত্রীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১২
  • ১৩৪ Time View

সুপার মার্কেটে বিক্রি করা পণ্যের গুণগত মান রক্ষায় সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।

বুধবার বেলা ১১টায় বাংলাদেশ সুপার মার্কেট ওনার্স অ্যসোসিয়েশনের নেতারা শিল্পমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত করতে গেলে তিনি এ আহ্বান জানান।

শিল্পমন্ত্রী বলেন, ‘‘সেবাখাতে শিল্প হিসেবে সুপার মার্কেটে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামের ওপর শুল্ক সুবিধা প্রদানের জন্য শিল্প মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে সুপারিশ করা হয়েছে। দেশের সুপার মার্কেটগুলোর পণ্যের গুণ ও মানের নিশ্চয়তা বিধানের পাশাপাশি দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করছি।’’

বৈঠকে বাংলাদেশ সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নিয়াজ রহিম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, পরিচালক কাজী ইমন আহমেদসহ শিল্প মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে দেশব্যাপী বিএসটিটিআই’র ভেজাল বিরোধী অভিযান পরিচালনার দাবি জানানো হয়। এছাড়া ভোগ্যপণ্যের গুণগত মান রক্ষায় বিএসটিআই পরিচালিত অভিযানে সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় সাধন জরুরি বলে মন্তব্য করেন তারা।

শিল্পমন্ত্রী সুপার মার্কেট শিল্পখাতের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের নীতিগত সহায়তার আশ্বাস দেন। এছাড়া বিএসটিআই পরিচালিত ভেজাল বিরোধী অভিযান অর্থবহ করতে সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হবে বলেও তাদের আশ্বস্ত করেন।

সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ২৮টি যন্ত্রপাতির ওপর শুল্ক কমানোর দাবিও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ