1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী রাজধানীতে র‌্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার ; আটক ৩ সএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে : উপদেষ্টা মাহদী আমিন ওয়াশিংটনে নৈশভোজে গুলি: হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪ নিয়ন্ত্রণ হারিয়ে আরেক গাড়িতে ধাক্কা, এক পরিবারের তিন জনসহ আহত চার যুদ্ধবিরতি শেষ করার কথা ‘এখনো ভাবেনি’: ট্রাম্প ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী আমির খসরু ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত মেয়ে সুহানাকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের ‘কিং’-এর অ্যাকশন শুটিং

অস্ট্রেলিয়া-উইন্ডিজ ম্যাচে করোনার হানা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৪৩ Time View

নির্ধারিত সময়ে খেলা শুরুর করার জন্য টসও হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে। অস্ট্রেলিয়া দলের অভিষিক্ত খেলোয়াড় রিলে মেরেডিথকে পরিয়ে দেয়া হয়েছিল ওয়ানডে ক্যাপও। কিন্তু খানিক পরেই খবর এলো, ম্যাচটি হবে না।

টসের পর দুই দলের খেলোয়াড়রা ড্রেসিংরুম থেকে বের হচ্ছিল না দেখে জাগে প্রথম সংশয়। এরপর ধারাভাষ্যকাররা জানান এর কারণ। মূলত ওয়েস্ট ইন্ডিজ দলের একজন নন প্লেয়িং সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় স্থগিত করা হয়েছে দ্বিতীয় ম্যাচটি।

বৃহস্পতিবার রাতে টস হওয়ার পর জানা গেছে সেই করোনা পজিটিভের খবর। যে কারণে দুই দলের সবাইকে জরুরি ভিত্তিতে মাঠ ছেড়ে ফিরিয়ে নেয়া হয়েছে হোটেলে এবং পাঠিয়ে দেয়া হয়েছে আইসোলেশনে। এখন নতুন করোনা পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করছে সিরিজটির ভাগ্য।

এই খবর নিশ্চিত করে দেয়া এক বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, ‘ওয়েস্ট ইন্ডিজ দলের খেলোয়াড় নন এমন একজন কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডে স্থগিত করা হয়েছে। কেনসিংটন ওভালে টস হয়ে যাওয়ার পর এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।’

সিরিজের ভাগ্যে কী আছে বা কী সিদ্ধান্ত হবে, তা জানিয়ে বলা হয়েছে, ‘কোভিড-১৯ বিধি মেনে দুই দলের সবাইকে ও ম্যাচ অফিশিয়ালদের হোটেলে পাঠানো হয়েছে। সেখানে আজই আবারও করোনা পরীক্ষা করানো হবে। ফল না পাওয়া পর্যন্ত সবাইকে আইসোলেশনে থাকতে হবে। ফল পাওয়ার পর এই ম্যাচের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’

কিন্তু আপাতদৃষ্টিতে পুনরায় সিদ্ধান্ত নেয়ার সময় বা সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই ওয়েস্ট ইন্ডিজের সামনে। কেননা বাংলাদেশ সময় শনিবার রাতে রয়েছে সিরিজটির তৃতীয় ওয়ানডে। এই সিরিজ শেষ করে আবার ব্যস্ত সূচির মধ্যেই পাঁচ টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়ার।

আগামী ৩ আগস্ট থেকে শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি। পরের চার ম্যাচ হবে ৪, ৬, ৭ ও ৯ তারিখে। সবগুলো ম্যাচ হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

অবশ্য অস্ট্রেলিয়া ক্রিকেট দল এখন আইসোলেশনে থাকায় সবকিছুই হয়ে পড়েছে অনিশ্চিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ