1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

রাজ কুন্দ্রার হাত ধরেই অ্যাডাল্ট সিনেমায় পুনম-শার্লিন!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৬০ Time View

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা অ্যাডাল্ট কনটেন্ট তৈরির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। এদিকে রাজের গ্রেপ্তারের পর থেকে নানা চলঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে। শিল্পার স্বামীর হাত ধরেই নাকি অ্যাডাল্ট দুনিয়ায় পা রেখেছেন বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডে ও শার্লিন চোপড়া। মুম্বাই পুলিশের পক্ষ থেকে এমনটায় জানানো হয়েছে।

খোলামেলা সাহসী দৃশ্যের জন্য আলোচিত শার্লিন ও পুনম। প্রায় সামাজিক যোগামধ্যমে ছবি ও ভিডিও পোস্ট করেন তারা। সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, অনেক আগেই রাজ কুন্দ্রার এই কাজের তথ্য মহারাষ্ট্রের সাইবার সেলকে দিয়েছিলেন দুই অভিনেত্রী। বহু আগে রাজের প্রজেক্টে কাজ করেছিলেন পুনম-শার্লিন।

জানা যায়, প্রতিটি কাজের জন্য ৩০ লাখ রুপি পেতেন শার্লিন। এমন ১৫ থেকে ২০টি প্রজেক্টে কাজ করেছেন তিনি। রাজ কুন্দ্রা ছাড়াও আরো কয়েকজন এর সঙ্গে যুক্ত ছিলেন বলে তার দাবি।

এদিকে মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের শুরুর দিকে রাজের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়। এরপর মামলা দায়ের হয়। সোমবার (১৯ জুলাই) তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। এদিন রাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজের বিরুদ্ধে অভিযোগ- তিনি ভারতে তৈরি অ্যাপের মাধ্যমে পর্নো কনটেন্ট বিদেশের একটি ওয়েবসাইটে আপলোড করতেন। এই কাজে উঠতি অভিনেত্রী-মডেলদের জড়ানো হয়েছে। প্রতি প্রজেক্টের জন্য আড়াই লাখ রুপি পর্যন্ত দেওয়া হতো।

২০০৯ সালে রাজ কুন্দ্রাকে বিয়ে করেন শিল্পা। ২০১২ সালে তাদের ছেলে ভিয়ানের জন্ম হয়। গত বছর রাজ ও শিল্পার ঘরে আসে কন্যা সামিশা।

গ্রেপ্তারের পর শিল্পা ও রাজের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য দেওয়া হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ