1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
পঞ্চম হলুদ কার্ডের পরও যে নিয়মে নিষেধাজ্ঞা পাচ্ছেন না মেসি ল্যাঙ্কাশায়ারের সিদ্ধান্তে ‘হতবাক’ অ্যান্ডারসন খেলা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চিত বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ

আগামীকাল থেকে বাসের টিকিট বিক্রি শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৪৮ Time View

ঈদ সামনে রেখে দূরপাল্লার বাসের টিকিট বিক্রি শুরু হচ্ছে বুধবার। এ দিন কাউন্টার থেকে স্বাস্থ্যবিধি মেনে টিকিট সংগ্রহ করা যাবে। এছাড়া মঙ্গলবার রাত থেকে অনলাইনেও টিকিট ছাড়ার চেষ্টা করা হচ্ছে। যদি তা না হয়, তাহলে বুধবার থেকে এটাও শুরু হবে।

‘আগে এলে আগে পাবেন’- মূলত এ নীতিতে চালু হচ্ছে এবারের টিকিট বিক্রি। অন্যান্য বছর যেভাবে ঈদের আগাম টিকিট বিক্রি করা হয়েছে, এই অল্প সময়ের মধ্যে এবার সেভাবে করা যাচ্ছে না।

মঙ্গলবার করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধ বৃহস্পতিবার থেকে নয়দিনের জন্য শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে কতটুকু শিথিল, বলা হয়নি; শুধু বলা হয়েছে, এই সময়ে মানুষকে সতর্ক অবস্থায় থাকতে হবে এবং মাস্ক পরিধানসহ সব স্বাস্থ্যবিধি মানতে হবে। অর্থাৎ এই সময়ে সবকিছুই চলতে পারবে।

এ নির্দেশনার পরই বাস চলাচলের প্রস্ততি শুরু হয়েছে। এরইমধ্যে বাংলাদেশ বাস ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক তালুকদার সোহেল জানিয়েছেন, বুধবার থেকে বাসের টিকিট বিক্রি শুরু হচ্ছে। এছাড়া চেষ্টা চলছে রাতেই অনলাইনে টিকিট ছাড়ার। তা না হলে বুধবার থেকে এটাও চালু হবে।

এসময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে টিকিট সংগ্রহ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ