1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল হাইতিতে অপহৃত ৬ শিশু ও ৭ নারীকে মুক্তি দিল দুর্বৃত্তরা শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড সাবেক আইজিপি এনামুল হক আর নেই

রূপগঞ্জে আহত তিন শ্রমিককে ৫০ হাজার টাকা সহায়তা

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ১০০ Time View

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের ফুডস ফ্যাক্টরিতে ভয়াবহ আগুনের ঘটনায় আহত তিন নারী শ্রমিককে ৫০ হাজার টাকার চেক প্রদান করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

আজ শনিবার (১০ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ২০৩ ও ২০৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ৩ নারী শ্রমিককে ৫০ হাজার টাকার চেক প্রদান করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব একেএম আব্দুস সালাম।

আহত শ্রমিকরা হলেন : আমেনা বেগম, মাজেদা বেগম ও হালিমা আক্তার।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব একেএম আব্দুস সালাম বলেন, আমারা আজকে ঢাকা মেডিকেলে আহত তিন নারী শ্রমিককে ৫০ হাজার টাকা করে চেক প্রদান করেছি। ইউএস বাংলা হাসপাতালে যারা আহত আছেন তাদেরও ৫০ হাজার টাকা করে সহায়তা করা হবে। এখন পর্যন্ত তিনজনের মরদেহ শনাক্ত করা হয়েছে। যারা জীবন বাঁচাতে উপর থেকে লাফ দিয়ে পড়ে মারা গেছেন তাদের পরিবারকে ২ লাখ টাকার চেক প্রদান করেছি। পর্যায়ক্রমে আহত সবাইকে ৫০ হাজার টাকা করে শ্রমিক কল্যাণ তহবিল থেকে সহায়তা করা হবে।

ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হক সাংবাদিকদের বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে অগ্নিকাণ্ডে আহত তিন নারী শ্রমিক আমাদের এখানে ভর্তি রয়েছেন। বিনামূল্যে তাদের সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ সময় শ্রম অধিদফতরের মহাপরিচালক গৌতম কুমার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শনের মহাপরিদর্শক মো. নাসির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ