1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

অক্সিজেন সরবরাহ বাড়াতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৫০ Time View

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ বাড়ানোর নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

আজ বৃহস্পতিবার (৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশনা দেন মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

সারাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবরোধে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় জরুরি করণীয় ও চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভা হয়।

ভিডিও কনফারেন্সে মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেন, উপসর্গ/লক্ষণযুক্ত ব্যক্তিদের অবশ্যই ঘরে থাকার অনুরোধ জানাচ্ছি। প্রয়োজনে স্থানীয় প্রশাসনের মাধ্যমে আইসোলেশন নিশ্চিত করতে হবে।

সময় তিনি অক্সিজেন সরবরাহ বাড়ানোসহ হাসপাতালগুলোতে কোভিড-১৯ শয্যা সংখ্যা বাড়ানোর লক্ষ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ