1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
অক্টোবরেও অব্যাহত রেমিট্যান্সের সুবাতাস, যত টাকা পাঠালেন প্রবাসীরা স্নাতক পাসে চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক, আবেদন করতে হবে অনলাইনে শ্রমিক বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর গণপরিবহনে শৃঙ্খলা আনতে মালিক-শ্রমিক-পুলিশ-সাংবাদিক ঐক্য চান শিমুল বিশ্বাস জুলাই-অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৬ শতাংশ ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ৪৫ পোশাক কারখানা ছুটি রূপালী ব্যাংকের ১৯,৮০৫ কোটি টাকা খেলাপি ঋণের অর্ধেকই আটকে আছে ২০ ঋণগ্রহীতার কাছে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: অন্তত ১০০ কারখানায় ছুটি, বিকেলে যান চলাচল শুরু শেষ ঠিকানা পেলো বরিশালের নৌকায় বসবাসকারী মান্তা সম্প্রদায় গাজীপুরে শ্রমিক আন্দোলন ঠেকাতে মাঠে নামলেন এমপিসহ বিএনপি নেতারা

অর্ধবার্ষিকীতে মুনাফা কমেছে ট্রাস্ট ব্যাংকের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১২
  • ১৩৫ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ কোম্পানির অর্ধবার্ষিকী অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানির মুনাফা কমেছে।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ওয়েবসাইটে দেওয়া তথ্য মতে, ট্রাস্ট ব্যাংকের ২০১২ সালের ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী অর্ধবার্ষিকীতে (জানুয়ারি-জুন-২০১২) কর পরবর্তী মুনাফা হয়েছে ৪৭ কোটি ৮৮ লাখ ৬০ হাজার টাকা। শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ দশমিক ৪৫ টাকা।

গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট আয় হয়েছিল ৫৭ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ১ দশমিক ৯০ টাকা।

সুতারাং চলতি অর্থবছরের অর্ধবার্ষিকীতে গত অর্থবছরের অর্ধবার্ষিকীর চেয়ে মুনাফা কমেছে ১০ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা।

অন্যদিকে, গত ৩ মাসে (এপ্রিল থেকে জুন-২০১২) কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা (নন কন্ট্রোলিং সুদ বাদ দিয়ে)  হয়েছে ২৫ কোটি ৪৪ লাখ ৯০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ০ দশমিক ৭৭ টাকা।

গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট আয় হয়েছিল ৩০ কোটি ৯ লাখ ৪০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছিল ০ দশমিক ৯৯ টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ