1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

মাদারীপুরে বন্যা পরিস্থিতির অবনতি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জুলাই, ২০১২
  • ১০৭ Time View

মাদারীপুরের পদ্মা, আঁড়িয়ালখাঁসহ সব নদনদীতে অস্বাভাবিক হারে পানি বাড়তে শুরু করেছে। ফলে, বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পদ্মায় ৮ সে.মি. পানি বৃদ্ধি পেয়ে জেলার শিবচরের কাওড়াকান্দি ফেরিঘাট পয়েন্টের বিপদসীমার ৪ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপদসীমা অতিক্রম করায় শিবচরের চরাঞ্চলের ৪ ইউনিয়নের অন্তত ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

এদিকে, আঁড়িয়ালখাঁ নদেও গত ২৪ ঘণ্টায় ১২ সে.মি. পানি বৃদ্ধি পেয়েছে। প্রধান দুই নদীসহ সব নদনদী ও খালবিলে পানি বাড়ায় জেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়েছে। আঁড়িয়ালখাঁ নদের পানির তোড়ে জেলার শিবচরের ৪ ইউনিয়নসহ রাজৈরের ২টি ইউনিয়নে ব্যাপক নদী ভাঙন দেখা দিয়েছে।

গত কয়েকদিনের নদীভাঙনে এ দুই উপজেলার অন্তত দেড় শতাধিক ঘরবাড়ি, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের মুখে পড়েছে ২টি প্রাথমিক বিদ্যালয়, সড়কসহ বসতভিটা। আঁড়িয়ালখাঁর ভাঙন আতঙ্কে রয়েছেন জেলার সদর ও কালকিনি উপজেলার কয়েকটি গ্রামের সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ