1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

করোনা: চট্টগ্রামে আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৬৯

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৪৩ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৫০ জনে। একই সময়ের মধ্যে করোনা শনাক্ত হন ১৬৯ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫৫ হাজার ৪৬৬ জনে।

আজ বৃহস্পতিবার (১৭ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (বুধবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ১৭৩ জনের নমুনা পরীক্ষায় ১৬৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ১১৭ ও উপজেলার ৫২ জন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৫ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঁচজন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ২৭ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৯ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে ২৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে চারজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে আটজন ও ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ