1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জয়পুরহাটে ২৪ ঘণ্টায় ৫৮ জনের করোনা শনাক্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৮৭ Time View

সীমান্ত ঘেঁষা জেলা জয়পুরহাটে একদিনে ৫৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় গত ২১ দিনে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জনে। এই সময়ে করোনায় মৃত্যু হয়েছে ৩ জনের।

আজ রোববার (১৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী।

সিভিল সার্জন জানান,শনিবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের ল্যাবরেটরি (পিসিআর) থেকে পাঠানো রিপোর্টে ৫৮ জনের নমুনা পরীক্ষায় ১১ জন ও জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ১৯১ জনের অ্যান্টিজেন পরীক্ষায় ৪৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় আক্রান্তের হার শতকরা ২৩ দশমিক ২২ শতাংশ।

জয়পুরহাট সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিক্যাল টেকনোলজিস্ট শ্যামল কুমার জানান, জয়পুরহাটে এ পর্যন্ত ১৭৫৮৮ জনের নমুনা পরীক্ষায় ২৩১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১৫ জনের। সুস্থ হয়েছেন ১,৬৩৮ জন। বর্তমানে হোমকোয়ারেন্টাইনে আছেন ৫৬৯ জন।

জয়পুরহাট জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম জানান, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এরই মধ্যে বিকেল ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত খাবার ও ওষধের দোকান বাদে সকল দোকান-পাঠ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে শতভাগ মাস্ক পরিধান নিশ্চিতকরণ এবং সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। জেলায় হাসপাতাল ক্লিনিক যা আছে তাতে করোনা চিকিৎসাতে পর্যাপ্ত ব্যবস্থা নেই। তাই আইন না মেনে চললে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ