1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ

‘হরিরামপুরে জমি অধিগ্রহণ করবে না সরকার’

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জুলাই, ২০১২
  • ১৩২ Time View

সরকার জনস্বার্থে বিঘ্ন ঘটিয়ে হরিরামপুরে আর কেনো জমি অধিগ্রহণ করবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।

বিকেলে তুরাগ থানার হরিরামপুর নয়ানগড় মাদ্রাসা মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জনগণের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

রাতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জমি অধিগ্রহণের কোনো গুজবে বিশ্বাস করে সরকারি মূল্যবান সম্পত্তি নষ্ট করবেন না’।

এলাকার লোকজনের এ ধরনের কোনো অসুবিধা হলে স্থানীয় চেয়ারম্যান বা তাকে বিষয়টি জানানোর জন্য আহ্বান জানান মন্ত্রী।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সহযেগিতার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আপনারা  এ সাড়ে তিন বছর যেভাবে সরকারকে সহযোগিতা করেছেন, আগামী দিনেও সেভাবে সহযোগিতা করবেন।’

সভায় বিশেষ অতিথি ছিলেন গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান ও রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নূরুল হুদা।

এছাড়া সভায় হরিরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ