1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আজ আনুষ্ঠানিক আলোচনা শুরু করছে বাংলাদেশ-মালয়েশিয়া কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় বৃহস্পতিবার ছাত্রদলেই আমার রাজনৈতিক শিক্ষা: আরটিভিতে সংবাদ প্রকাশের পর আমজনতার তারেক চূড়ান্ত হল চট্টগ্রাম ফ্র‍্যাঞ্চাইজ টি-২০ লিগের ৪ সেমিফাইনালিস্ট টেস্টের আগের দিন মুশফিকের আঙুলে চোট, খেলা নিয়ে শঙ্কা জাপান থেকে ৫ বছরে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ নিয়ে আলোচনা দুই প্রধানমন্ত্রীর বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিল জাপান ঢাকা-চট্টগ্রামে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, দীর্ঘ যানজট তাকাইচিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ব্রাজিলের টানা ষষ্ঠ জয়

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ জুন, ২০২১
  • ৮১ Time View

বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত ফর্ম অব্যাহত রাখল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিল। দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়রের জাদুকরী পারফরম্যান্সে এবার প্যারাগুয়েকে ২-০ গোলে হারাল তারা।

গত শনিবার ইকুয়েডেরের বিপক্ষেও ২-০ গোলে জিতেছিল ব্রাজিল। সেদিন এক গোলের পাশাপাশি অন্য গোলে এসিস্ট ছিল নেইমারের। বাংলাদেশ সময় বুধবার সকালে প্যারাগুয়ের সঙ্গে এক গোলের পাশাপাশি এক এসিস্ট করলেন তিনি।

যার সুবাদে বিশ্বকাপ বাছাইয়ে জয়যাত্রা অব্যাহত রাখল সেলেকাওরা। লাতিন আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের অষ্টম রাউন্ডের খেলা শেষে ছয় ম্যাচের সবকয়টি জিতে পূর্ণ ১৮ পয়েন্ট পেয়েছে ব্রাজিল। একইসঙ্গে টেবিলের শীর্ষস্থানটি আরও সুসংহত করেছে তারা।

একইদিন কলম্বিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ব্রাজিলের চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। যার ফলে ব্রাজিলের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ছয়ে। তিনটি করে জয়-পরাজয়ে পাওয়া ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে আর্জেন্টিনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ