1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

সংগীতশিল্পী বি জে থমাস আর নেই

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৬৮ Time View

পাঁচবারের গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী মার্কিন সংগীতশিল্পী বি জে থমাস মারা গেছেন।

তার টুইটার অ্যাকাউন্ট থেকে মৃত্যুর খবর প্রকাশ করা হয়। তার বয়স হয়েছিল ৭৮। তিনি ফুসফুস ক্যান্সারের জটিলতায় ভুগছিলেন।

ওকলাহোমার পল্লী অঞ্চল হুগোতে জন্ম নেন এই গুণী সংগীতশিল্পী। পারিবারিক নাম ছিল বিলি জো থমাস। পরবর্তী সময়ে পরিবারের সাথে টেক্সাসের হিউস্টনে চলে আসেন।

সংগীতজীবনে পপ, গসপেল, কান্ট্রিসংয়ের মতো বিভিন্ন ঘরানার গান গেয়েছেন বি জে থমাস; জিতে নিয়েছেন সিএমএ, ডোভ, গ্র্যামির মতো পুরস্কার। বিশ্বব্যাপী ৭০ মিলিয়নেরও বেশি অ্যালবাম বিক্রি হয়েছে থমাসের, বহুবার তার গান স্থান করে নিয়েছে বিলবোর্ড টপচার্টের শীর্ষে।

হ্যাংক উইলিয়ামসের ‘আই এম সো লোনসাম আই কুড ক্রাই’-এর কাভার, গ্র্যামিজয়ী ‘(হেই ওন্ট ইউ প্লে) এনাদার সামবডি ডান সামথিং রঙ’, ‘হুকড অন আ ফিলিং’ ইত্যাদি রয়েছে তার হিটের তালিকায়।

বিলবোর্ড টপচার্টের গত ৫০ বছরের ‘টপ ফিফটি মোস্ট প্লেড আর্টিস্ট’ তালিকার একজন সংগীতশিল্পী হিসেবেও এসেছে বি জে থমাসের নাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ