1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

প্রকৌশলীদের নিয়ে লাফার্জ সুরমা সিমেন্টের কর্মশালা

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জুলাই, ২০১২
  • ১৪৩ Time View

প্রকৌশলীদের নিয়ে বুধবার “ক্রিয়েটরস হু ড্রিম লার্জ” শীর্ষক যৌথ উদ্যোগের এক শিক্ষামুলক কর্মশালা আয়োজন করে লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড। প্রোগ্রামটির উদ্দেশ্য হল নির্মাণ শিল্প ভিত্তিক জ্ঞান ও দক্ষতা আদান প্রদানের মাধ্যমে বাংলাদেশের সম্ভাবনাময়তাকে আরও সমুজ্জ্বল করে তোলা।

“কংক্রিট ফর ড্যুরাবেল কনসট্রাকশন” শীর্ষক কর্মশালাটি পরিচালনা করেন অতিথি বক্তা হিসেবে আগত দেশখ্যাত কংক্রিট বিশেষজ্ঞ ও বুয়েটের প্রাক্তণ অধ্যাপক ড. এম শামীম জেড বসুনিয়া।

প্রফেসর বসুনিয়া বলেন, “আমাদের দেশে এরকম উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয় যেখানে প্রকৌশলীরা একে অন্যের সঙ্গে অভিজ্ঞতা আদান প্রদান করতে পারবেন এবং এর পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন- যার মাধ্যমে আধুনিক বাংলাদেশের নির্মাণ শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সম্ভব হবে।”
অনুষ্ঠানটি উদ্বোধন করেন লাফার্জ সুরমা সিমেন্ট এর ফাইন্যান্স ডিরেক্টর মাসুদ খান। লাফার্জের বিভিন কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিষ্ঠানটি কিভাবে পেশাজীবী প্রকৌশলীদের সাহায্য করতে পারবে তিনি সেই ব্যাপারে জোর দেন।

তিনি বলেন, “বাংলাদেশের নির্মাণ শিল্পের উন্নয়নে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা আমাদের বিশ্বনন্দিত প্রযুক্তিগত দক্ষতা ও দেশীয় প্রকৌশলীদের পারদর্শিতার সমন্বয়ে বাংলাদেশের দীর্ঘমেয়াদী উন্নয়নে সক্রিয় অবদান রাখতে চাই। এ উদ্যোগের আওতায় বছরজুড়ে বেশ কয়েকটি কর্মশালা আয়োজিত হবে যেখানে নির্মাণ শিল্পের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করা হবে। ”

কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন বিটিআই লিমিটেড, বে ডেভেলপমেন্ট, ডমিনো, এএনজেড প্রপার্টিজ ও ট্রাস্ট অ্যালায়েন্স এর মতো প্রথিতযশা রিয়েল এস্টেট গুলোর প্রকৌশলীরা। এসব পেশাজীবীর জন্য এটি একটি উন্নত সমমানের উদ্যোগ। এ কর্মশালাটিতে শুধু প্রফেসর বসুনিয়ার কংক্রিট সম্পর্কিত বক্তব্য থেকে জ্ঞান আহরণই নয় বরং নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করেন প্রকৌশলীরা।

লাফার্জ এবং সিমেন্টোস মলিনস এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট। নির্মাণ শিল্পে বিশ্বে অগ্রণী প্রতিষ্ঠান লাফার্জ ১৭৬ বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন। পারিবারিক সত্ত্বাধিকারী প্রতিষ্ঠান সিমেন্টোস মলিনস একটি স্প্যানিশ প্রতিষ্ঠান যাদের কার্যক্রম পরিচালানার অভিজ্ঞতা ৮০ বছরেরও অধিক। স্পেন ছাড়াও প্রতিষ্ঠানটি বাংলাদেশ, আর্জেন্টিনা, উরুগুয়ে, মেক্সিকো, তিউনিশিয়ায় কর্মকাণ্ড পরিচালনা করে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ