1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুর -৫ এর সাবেক এমপি আখতারুজ্জামান তিন দিনের রিমান্ডে ‘ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে’ রাষ্ট্রপতি নির্বাচনে জয়-পরাজয় নয়, গণতান্ত্রিক চর্চা ফেরাতেই প্রার্থী: হামিদুর রহমান আযাদ নেপালের পাহাড়ে শুরু অপু বিশ্বাসের নতুন সিনেমার শুটিং সিভিল জজ একেএম সামিউল হকের নিহতের ঘটনায় আইনমন্ত্রীর শোক শিল্প খাতে বাংলাদেশ-মিশর সহযোগিতা বাড়ানোর আহ্বান শিল্পমন্ত্রীর হাদির খুনি ও হাসিনাকে দ্রুত ফেরত দেবে ভারত, আশা বাংলাদেশের রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮২ জন সৌদিতে ১৬ বাংলাদেশির মৃত্যু : মরদেহ দেশে ফেরাতে ব্যবস্থা নিচ্ছে সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক

গণমাধ্যমের সঙ্গে সরকারের বৈরী সম্পর্ক হোক চাই না : কাদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৪১ Time View

গণমাধ্যমের সঙ্গে সরকারের বৈরী সম্পর্ক হোক তা চান না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার (২৫ মে) দুপুরে সচিবালয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, গণমাধ্যমের সঙ্গে সরকারের বৈরিতা হোক, বৈরী সম্পর্ক হোক এটা আমি চাই না। কোনো সংঘর্ষ চাই না, একটা সুসম্পর্ক থাকুক। এটি সরকারের জন্য ভালো গণমাধ্যমের জন্য সুখকর।

সাংবাদিক নেতাদের সঙ্গে কী বিষয়ে আলোচনা হয়েছে- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘সাংবাদিক রোজিনা ইসলাম এবং সংবাদপত্র শিল্প নিয়ে, কিছু বিষয় নিয়ে, অধিকার নিয়ে, দাবি-দাওয়া নিয়ে সরকারের সঙ্গে কিছু বিষয় আছে। এগুলো আমাকে রোলিং পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে তারা অবহিত করেছেন।’

রোজিনা ইসলামের মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবি দাওয়ার বিষয় নিয়ে মন্ত্রী বলেন, ‘এখানে তো সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে। তথ্য মন্ত্রণালয় আছে, আইন মন্ত্রণালয় আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে। বিশেষ করে কিছু কিছু বিষয় আছে প্রধানমন্ত্রীকে অবহিত করার। সমস্যাগুলো তারা বলেছেন, আমি সমাধানের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব। দাবিগুলো নেত্রীকে জানাব।’

মামলা প্রত্যাহারের করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এসব বিষয় তারা বলেছেন। আলাপ করতে হবে।

সাংবাদিক নেতাদের দাবি সমাধানযোগ্য মনে করছেন কিনা- জানতে চাইলে তিনি বলেন, আমি তো এভাবে মন্তব্য করতে পারি না। এখানে সরকারের ব্যাপার আছে। মামলাটি আদালতে গেছে। আইনমন্ত্রীর সঙ্গে আলাপ করতে হবে। সার্বিক বিবেচনা করার পর, সবার সঙ্গে আলাপ করার পর বলতে পারব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ