1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

ফিলিস্তিনে অমানবিক অন্যায়-অবিচার বন্ধ হোক: তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ৪১ Time View

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ শুক্রবার (১৪ মে) জাতীয় মসজিদ রাজধানীর বায়তুল মোকাররমে সকাল ৯টার জামাতে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই প্রতিবাদ জানান তিনি।

হাছান মাহমুদ বলেন, ‘ফিলিস্তিনে মুসলমানদের ওপর হামলার তীব্র প্রতিবাদ করছি। আল্লাহর কাছে প্রার্থনা করি, ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠিত হোক। সেখানে যে অমানবিক অন্যায়-অবিচার চলছে তা বন্ধ হোক।’ তিনি বলেন, ‘ঈদের দিন আল্লাহর কাছে প্রার্থনা করি, দেশ ভয়াবহ করোনা মহামারি থেকে মুক্তি পাক। দেশে যে উন্নতি সাধিত হচ্ছে তা অব্যাহত থাকুক। বাংলাদেশের সব মানুষ সুখে থাকুক। ভালো থাকুক। তাদের জীবনে সমৃদ্ধি আসুক।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ