1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী অবসর নিয়েও আর্জেন্টিনার জার্সিতে আবার মাঠে নামতে পারেন মেসি শরীয়তপুরে মধ্যরাতে হোটেলের পার্কিংয়ে অগ্নিকাণ্ড, ভবনের ছাদ থেকে ১৭ জনকে উদ্ধার রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৬৯ চোটে পড়ে কাঁদলেন নেইমার, ক্ষোভ ঝাড়লেন মাঠকর্মীদের ওপর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়েছিল মরদেহ, মুখে স্কচটেপ

টেস্ট র‍্যাংকিংয়ে পয়েন্ট কমল টাইগারদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ৫৯ Time View

আইসিসির হালনাগাদ করা টেস্ট র‍্যাংকিংয়ে পয়েন্ট খুইয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের কাছে দুই ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ এবং শ্রীলঙ্কা বিপক্ষে সিরিজ হারের কারণে পয়েন্ট হারাল টাইগাররা। কিন্তু পয়েন্ট কমলেও র‍্যাংকিংয়ের ৯ নম্বর স্থান ধরে রেখেছে তারা।

র‍্যাংকিংয়ে শীর্ষে আছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট ভারত ও নিউজিল্যান্ড। নতুন র‍্যাংকিংয়ে ১ পয়েন্ট যুক্ত হয়েছে ভারতের নামের পাশে। ১২১ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে ভারত। এরপরই দ্বিতীয় অবস্থানে আছে নিউজিল্যান্ড। তাদের পয়েন্ট ১২০। এ ছাড়া অস্ট্রেলিয়াকে টপকে তিন নম্বরে গেছে ইংল্যান্ড। ইংলিশদের পয়েন্ট ১০৯ পয়েন্ট।

৯৪ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থান ধরে রেখেছে পাকিস্তান। দুই ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে, ৮০ পয়েন্ট নিয়ে সাতে আছে দক্ষিণ আফ্রিকা এবং আট নম্বরে অবস্থান শ্রীলঙ্কার।

৫ পয়েন্ট হারিয়ে বাংলাদেশের অবস্থান এখন ৯ নম্বরে। টাইগারদের রেটিং পয়েন্ট ৪৬। জিম্বাবুয়ে আছে ১০ নম্বরে। তাদের পয়েন্ট ৩৫।

তবে টেস্ট স্ট্যাটাস থাকলেও আয়ারল্যান্ড এবং আফগানিস্তানের জায়গা হয়নি র‍্যাংকিংয়ে। পর্যাপ্ত ম্যাচ না খেলায় তারা র‍্যাংকিংয়ের বাইরে আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ