1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

‘খালেদা জিয়ার চিকিৎসায় সরকার অমানবিক আচরণ করেনি’

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ মে, ২০২১
  • ৪০ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সরকার নিষ্ঠুর ও অমানবিক আচরণ করেনি বরং মানবিক আচরণ করেছে। পক্ষান্তরে বিএনপি প্রতিহিংসাপরায়ণ ও বিদ্বেষপূর্ণ রাজনীতি করে চলেছে।

আজ বুধবার (১২ মে) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন।

খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকার নিষ্ঠুর ও অমানবিক আচরণ করেছেন- বিএনপি মহাসচিবের এমন বক্তব্য প্রত্যাখ্যান করে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকন্যা মানবিক বলেই দণ্ডপ্রাপ্ত আসামি বেগম জিয়াকে জেলের বাইরে এনে মুক্তভাবে সুচিকিৎসা নেয়ার সুযোগ করে দিয়েছেন।

তিনি বলেন, বিএনপির রাজনীতি যে কতটা প্রতিহিংসাপরায়ণ, বিদ্বেষপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না, কারণ জাতির পিতার হত্যা দিবসে বেগম জিয়ার ভুয়া জন্মদিন পালনই তার প্রমাণ। যারা ১৫ আগস্ট সপরিবারে জাতির পিতা, অবলা নারী ও শিশু হত্যার জঘন্য ঘটনাকে বিদ্রূপ করে ভুয়া জন্মদিন পালন করে তারা কোন ধরনের মানবিকতা লালন করেন?

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, চিকিৎসার নামে লন্ডনে গিয়ে সরকারবিরোধী অপকর্ম করার সুযোগ না পাওয়ায় বিএনপি নেতারা এখন সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে।

১৯৯১ সাল থেকে বিএনপি নেতারা বেগম জিয়ার ভুয়া জন্মদিন পালন করে জাতিকে বিভ্রান্ত করে আসছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জাতির পিতার হত্যা দিবসে কেক কেটে জন্মদিনের উৎসব পালন করার পরামর্শ বেগম জিয়াকে আপনাদের দলের কে বা কারা দিয়েছিলেন? কারাই বা তার উপদেষ্টা? সে প্রশ্নের জবাব এখনো পাইনি।

এ সময় মির্জা ফখরুলের কাছে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের আরেও বলেন, এ কোন রাজনীতি বাংলাদেশে চলছে?

তিনি অ বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হৃদয় আছে বলেই বেগম জিয়াকে মানবিক কারণে মুক্তি দিয়েছেন, বিএনপির আন্দোলনে নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ