1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ : আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক

কারখানায় ৩ দিনের বেশি ছুটির সুযোগ নেই: শ্রম প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ মে, ২০২১
  • ৪৯ Time View

কারখানায় সরকারের তিন দিন ছুটি ঘোষণা ব্যত্যয়ের সুযোগ নেই বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। তিনি বলেন, শ্রমিকদের নির্ধারিত ছুটির বাইরে ওভারটাইম করাবেন না- পরে ছুটি দেবেন তা মালিক ও শ্রমিকপক্ষ নির্ধারণ করবেন।

আজ রোববার (৯ মে) রাজধানীর শ্রম ভবনে আয়োজিত আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) সভায় তিনি এসব কথা বলেন।

মন্নুজান সুফিয়ান বলেন, সরকার তিন দিন ছুটি নির্ধারণ করেছে। এর বাইরে অনেক গার্মেন্টসে পাঁচ-সাত দিন পর্যন্ত ছুটি দিয়েছে। ছুটি যাই হোক, কর্মস্থলে অবস্থান করতে হবে। সরকার নির্ধারিত তিন দিনের বেশি যদি কোনো কারখানায় ছুটি দেয়া হয় তবে তাকে অবশ্যই কারখানার শ্রমিকদের কর্মস্থলেই থাকা নিশ্চিত করতে হবে। কোনোভাবেই নিজ নিজ কর্মস্থল ত্যাগ করা যাবে না।

আলোচনা শুরুর পর্বে সরকার ঘোষিত তিন দিনের ছুটির পরিবর্তে তৈরি পোশাক শিল্পে পাঁচ দিন ছুটির দাবি জানান শ্রমিক নেতারা।

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, বছরে দুটি ঈদ উদযাপিত হয়। তাই শ্রমিকরা তিন দিনের ছুটি মানতে পারছে না। ছুটি আরও দুদিন বাড়ানোর দাবি করছি। একই দাবি করেন আরও অনেক শ্রমিক নেতা।

বিকেএমইএর সহ-সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, এবার ঈদে কোনো সমস্যা থাকবে না, সব কারখানায় বেতন বোনাস হবে। ইতোমধ্যে ৭৫ শতাংশ কারখানা বেতন-বোনাস-ভাতা পরিশোধ করেছে। তবে কাজ না থাকায় অনেক কারখানায় ছুটি দেয়া হয়েছে। সব শ্রমিক নিজ নিজ কর্মস্থলে থাকবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ