1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

বার্সা-অ্যাটলেটিকোর গোলশূন্য ড্র, শিরোপা স্বপ্নে ধাক্কা দুদলেরই

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ মে, ২০২১
  • ৪৭ Time View

বার্সেলোনা জিততে পারলে শিরোপার লড়াইটা বেশ ভালোভাবেই ধরে রাখতে পারত তারা। অ্যাটলেটিকো জিতলে শিরাপা নিশ্চিত করার দৌড়ে অনেকটাই এগিয়ে থাকতো। কিন্তু ন্যু ক্যাম্পে জিততে পারেনি কেউই। গোলশূন্য ড্র করল লিওনেল মেসির বার্সেলোনা এবং লুইস সুয়ারেজের অ্যাটলেটিকো মাদ্রিদ।

ফলে শিরোপা জয়ের স্বপ্নে দুদলেরই সমানভাবে বড় ধাক্কা লেগে গেল। ৩৫ ম্যাচ শেষে ৭৭ পয়েন্ট নিয়ে ঠিকই শীর্ষে রইল অ্যাটলেটিকো। ৭৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইল বার্সেলোনা। কিন্তু ৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সামনে শীর্ষে ওঠার সুবর্ণ সুযোগ তৈরি হয়ে গেল এ ক্ষেত্রে।

লিগে বার্সা-অ্যাটলেটিকোর ম্যাচ বাকি আর ৩টি করে। রিয়ালের বাকি ৪টি। সোমভার রাতে নিজেদের মাঠে সেভিয়ার মুখোমুখি হবে রিয়াল। টানা চার ম্যাচ জিতলে শিরোপা হয়তো জিনেদিন জিদানের শিষ্যরাই তুলে ধরবে এবার। সে ক্ষেত্রে আজ বার্সা-অ্যাটলেটিকোর ড্র করাটা বড় আশীর্বাদ হিসেবে দেখা দিয়েছে রিয়ালের জন্য।

ম্যাচটি এ কারণেই দুদলের জন্য ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। ম্যাচ শেষে অ্যাটলেটিকো ম্যানেজার দিয়েগো সিমিওনেকে দেখা গেলো খুব মন খারাপ করে মাঠ ছেড়ে যেতে। কারণ, তার ইচ্ছে ছিল ১ পয়েন্ট নয়, পূর্ণ তিন পয়েন্ট নিয়ে বাড়ি ফেরার।

প্রথমার্ধে বেশ ভালো কিছু সুযোগ তৈরি করেছিল অ্যাটলেটিকো। লুইস সুয়ারেজ এবং ইয়ানিক ক্যারাসো বেশ কয়েকবার বার্সার পোস্টের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। কিন্তু কোনো সুযোগই কাজে লাগাতে পারেননি তারা।

দ্বিতীয়ার্ধে বার্সেলোনাও বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল। কিন্তু কেউ কোনো সুযোগ কাজে লাগাতে পারেনি। রোনাল্ড আরাউজো ৬৯ মিনিটে একবার অ্যাটলেটিকোর জালে বল প্রবেশ করিয়েছিলেনও। কিন্তু লাভ হয়নি। অফসাইডের কারণে গোল বাতিল হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ