1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী রাজধানীতে র‌্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার ; আটক ৩ সএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে : উপদেষ্টা মাহদী আমিন ওয়াশিংটনে নৈশভোজে গুলি: হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪ নিয়ন্ত্রণ হারিয়ে আরেক গাড়িতে ধাক্কা, এক পরিবারের তিন জনসহ আহত চার যুদ্ধবিরতি শেষ করার কথা ‘এখনো ভাবেনি’: ট্রাম্প ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী আমির খসরু ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত মেয়ে সুহানাকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের ‘কিং’-এর অ্যাকশন শুটিং

মুম্বাইতে স্থানান্তরিত হতে পারে আইপিএলের সব ম্যাচ, পিছিয়ে যাচ্ছে ফাইনাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৪০ Time View

ভারতে করোনার জেরে এমন পরিস্থিতি দাঁড়িয়েছে, আইপিএলের ম্যাচ আয়োজন করা নিয়েই তীব্র ডামাডোল শুরু হয়েছে। যার জেরে বিকল্প ভাবনা ভাবতে শুরু করেছে বিসিসিআই। মুম্বাইতেই আইপিএলের সব ম্যাচ স্থানান্তরিত করার চিন্তাভাবনা করছে তারা। যাতে অন্তত ক্রিকেটারদের এক জায়গা থেকে আর এক জায়গায় উড়ে যাওয়ার দরকার না পড়ে।
করোনায় আক্রান্ত হয়েছেন কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটার। যার জেরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কলকাতার ম্যাচটি বাতিল করতে হয়েছে। চেন্নাই সুপার কিংস শিবিরেও করোনা হানা দিয়েছে। এমন কী দিল্লি অরুণ জেটলি স্টেডিয়ামের মাঠকর্মীরাও করোনায় আক্রান্ত হয়েছেন।

এই পরিস্থিতিতে একই জায়গায় আটটি টিমকে নিয়ে এসে খেলাগুলি করার চেষ্টা চালাচ্ছে বিসিসিআই। মুম্বইয়ে তিনটি স্টেডিয়াম রয়েছে। স্বভাবতই ওয়াংখেড়ে, ব্র্যাবোর্ন এবং ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ম্যাচগুলি করার ভাবনাচিন্তা করছে বিসিসিআই। তবে এর জন্যও অনেক সমস্যা রয়েছে।
নতুন করে আটটি টিমের জন্য জৈব সুরক্ষা বলয় তৈরি করা। হোটেলের ব্যবস্থা করা। সেই সঙ্গে নতুন ক্রীড়াসূচি তৈরি করা। সম্ভবত আইপিএলের ফাইনালও পিছিয়ে যাচ্ছে। ৩০মে-এর জায়গায় ফাইনাল হতে পারে জুন মাসের শুরুতে।
আইপিএলে পরের পর্বে ম্যাচগুলি হওয়ার কথা ছিল কলকাতা এবং বেঙ্গালুরুতে। কিন্তু এই সংক্রমণের মাঝে প্লেয়ারদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করাটাও সমস্যার হয়ে দাঁড়িয়েছে। ক্রিকেটারদের সুরক্ষার কথা ভেবেই একই শহরে সব টিমকে রাখার ব্যবস্থা করা হচ্ছে।
তবে মুম্বাইয়ে করোনা পরিস্থিতি সবচেয়ে খারাপ। তার মাঝেই অবশ্য আইপিএলের প্রথম পর্বের ম্যাচ হয়েছে। তাই এখানেই আইপিএলে বাকি ম্যাচগুলি করার ভাবনাচিন্তা করছে বিসিসিআই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ