1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল রাখলো বাংলাদেশ ব্যাংক জানুয়ারি-সেপ্টেম্বরে ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের ৬,৩০৩ কোটি টাকা লোকসান আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাতের কথা কেন বলে বিএনপি, জানালেন রিজভী মস্তিষ্কে অস্ত্রোপচারের পর শুটিংয়ে অভিনেত্রী: তানিয়া বৃষ্টি নামাজের সময়সূচি: ৩১ অক্টোবর ২০২৬ কম্পানির সঙ্গে ফুটবল নিয়ে কথা বলতে মানা জাপানের সঙ্গে বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ : অর্থমন্ত্রী দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আগামী চার দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস নিষেধাজ্ঞা শেষে জমজমাট বরিশালের ইলিশ মোকাম

মাফিয়াদের সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগ, যা বললেন শাহরুখ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৯৩ Time View

বলিউড বাদশাহ শাহরুখকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। তার জনপ্রিয়তা আকাশচুম্বী। কঠোর পরিশ্রম, অধ্যাবসায় আজ তাকে এই জায়গায় নিয়ে এসেছে। সবশেষ আনন্দ এল রাইয়ের ‘জিরো’ সিনেমায় দেখা মিলেছিল তার।

প্রায় দুই বছর পর এবার ‘পাঠান’ নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন রোমান্সের কিং। অনেকেই মনে করছেন নতুন এই সিনেমা দিয়ে বলিউডে আবার রেকর্ড ব্রেকিং সাফল্য নিয়ে আসতে যাচ্ছেন তিনি।

কিন্তু বেশ কয়েকবছর আগের কথা, একসময় শাহরুখকেই মুম্বাই থেকেই বিতাড়িত করার বেশ আলোচনা উঠেছিল।

তারকাদের নিয়ে গুজব থাকা খুব স্বাভাবিক একটি ব্যাপার। তবে এর মধ্যে কিছু গুজব ধরা দেয় বেশ প্রকটভাবে। ঠিক এমনটাই ঘটেছিলো বলিউড বাদশাহ’র সঙ্গেও।

শাহরুখের ক্যারিয়ার যখন তুঙ্গে তখন গুজব ছড়িয়ে পড়ে মুম্বাইয়ের নানা মাফিয়া সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। সে সময় ভারতের একজন শীর্ষস্থানীয় লেখক আশোক ব্যাঙ্কার তার এক কলামে শাহরুখকে মুম্বাই থেকে বের করে দেওয়ার প্রস্তাবও জানান।

তিনি অভিযোগ করেন, শাহরুখের মুম্বাই থাকা মানে এই শহরের মানুষদের হুমকির মধ্যে থাকা। শাহরুখের সঙ্গে সেই সময়ের মুম্বাইয়ের সব থেকে বড় মাফিয়া সংগঠনের নিয়মিত যোগাযোগ হয় বলেও অভিযোগ করেন তিনি।

তবে আশোকের সেই অভিযোগে প্রতিক্রিয়া জানাতে দেরি করেননি শাহরুখ। ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ জানান, ‘অশোক ব্যাঙ্কার একবার লিখেছিলেন যে আমাকে মুম্বাই থেকে সরিয়ে দেওয়া উচিত। কারণ আমি এখানে বাস করা মানে নাকি সমস্ত মানুষের জন্য হুমকি এবং বিপদ। এটা শোনা শুধুমাত্র আমার কাছে কুরুচিপূর্ণই ছিল না, একই সাথে নিজের সম্পর্কে শোনা সব থেকে বাজে কথা বলে মনে হয়েছে।

কে কোথায় থাকবে এটা কারোর বলার অধিকার নেই। তাই অবশ্যই কেউ আমাকে মুম্বাই ছেড়ে চলে যাওয়ার কথাও বলতে পারেন না।’

প্রসঙ্গত, চলতি বছর ‘পাঠান’ সিনেমার শুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন শাহরুখ। তবে ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে বেশ কিছু দিন ধরে বন্ধ রয়েছে সিনেমাটির শুটিং।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ