1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

আট মাস পর ফের অনলাইনে স্বাস্থ্য বুলেটিন চালু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৪৭ Time View

দেশের করোনাভাইরাস পরিস্থিতির সার্বিক বিষয় নিয়ে আট মাস পর আবারও অনলাইনে স্বাস্থ্য বুলেটিন চালু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এই বুলেটিনে এসেছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র নাজমুল ইসলাম।

এর আগে গত ১৪ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে বুলেটিন ফের চালু হওয়ার বিষয়টি জানিয়েছিলেন।

সে ব্রিফিংয়ে তিনি বলেছিলেন, ‘জনগণের সামনে সঠিক তথ্য তুলে ধরতে সরকারের নির্দেশনায় আবার স্বাস্থ্য বুলেটিন প্রচার করা হবে। সপ্তাহে দুই দিন এটা করা হবে।’

যদিও কোন দুই দিন বুলেটিন প্রচার করা হবে তা নির্দিষ্ট করে বলেননি স্বাস্থ্যের ডিজি।

গত বছরের ১১ আগস্ট সবশেষ স্বাস্থ্য বুলেটিন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

সেই সময় করোনাকালে দেশের মানুষের বড় আগ্রহের জায়গা ছিল দুপুর আড়াইটার স্বাস্থ্য বুলেটিন।

ওই বুলেটিনে করোনা শনাক্তকরণ পরীক্ষা, আক্রান্তের সংখ্যা, মৃত্যুর সংখ্যা, সুস্থ হওয়ার সংখ্যা, হাসপাতালে শয্যা পরিস্থিতিসহ করোনা সম্পর্কিত বিভিন্ন তথ্য দেয়া হতো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ