1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

প্রতিশোধের ম্যাচে টটেনহ্যামের বিপক্ষে ইউনাইটেডের জয়

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৫২ Time View

প্রথম পর্বে ঘরের মাঠে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে বিধ্বস্ত হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এবার টটেনহ্যামের মাঠে জয় তুলে নিয়ে তার বদলা নিল উলে গুনার সুলশারের দল। ঘুরে দাঁড়ানো দারুণ এক জয়ে শীর্ষ চারের লড়াইয়েও নিজেদের এগিয়ে নিল অনেকটা।

রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যামকে ৩-১ গোলে হারিয়েছে ইউনাইটেড। গত অক্টোবরে আসরে প্রথম দেখায় ইউনাইটেডের মাঠে ৬-১ গোলে জিতেছিল টটেনহ্যাম।

এদিন প্রথমার্ধে সন হিউং-মিনের গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে ইউনাইটেডকে একে একে গোল এনে দেন ফ্রেদ, এডিনসন কাভানি ও ম্যাসন গ্রিনউড।

লিগে প্রতিপক্ষের মাঠে এ নিয়ে টানা ২৩ ম্যাচ অপরাজিত রইল ওল্ড ট্রাফোর্ডের দলটি।

৩১ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ইউনাইটেড। ৩২ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে ম্যানসিটি আছে শীর্ষে। ৩১ ম্যাচে ৪৯ পয়েন্টে নিয়ে হোসে মরিনহোর টটেনহ্যাম আছে সপ্তম স্থানে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ