1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

২০ এপ্রিল পর্যন্ত সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৪৬ Time View

১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনে যাচ্ছে সরকার। বন্ধ থাকবে সব ধরনের যানবাহন। এরই মধ্যে এক সপ্তাহের জন্য সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। রোববার (১১ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে বেবিচক।

বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান বলেন, লকডাউনের কারণে সব ডমেস্টিক ও ইন্টারন্যাশনাল ফ্লাইট এক সপ্তাহ (১৪ থেকে ২০) বন্ধ থাকবে। তবে কার্গো প্লেন চালু থাকবে। বিশেষ বিবেচনায় কোনো বিশেষ ফ্লাইট থাকলে সেটা পরিচালনা করা হবে।

দ্বিতীয় দফায় সংক্রমণ বাড়লে গত ৩ এপ্রিল থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের সব দেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ বন্ধ করে দেয়।

ইউরোপের দেশগুলো ছাড়াও আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক ও উরুগুয়ের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট বন্ধ। কঠোর লকডাউনে সব ধরনের ফ্লাইট এক সপ্তাহ বন্ধ করলো বেবিচক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ