1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী দক্ষ ও ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী পদ্মার চরে জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরো ৮ মৃত্যু শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায় শুভশ্রীর সঙ্গে আজকাল কথা বলতেও ভয় পান দেব, জানালেন কারণ ইতালির ঘটনার পর ‌‌‘নিজের টিমও আমাকে বর্জন করেছে’, বাঁধনের আক্ষেপ পণ্য আমদানিতে ‘হেজিং’ সুবিধা চালু করলো বাংলাদেশ ব্যাংক

আলোচনাসভায় প্রধান বিচারপতি ‘দেশের মানুষ সুবিচার পাচ্ছে’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জুলাই, ২০১২
  • ১৯৬ Time View

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, দেশের মানুষ সুবিচার পাচ্ছে। আদালতে মানুষের ভিড় দেখে তা বোঝা যায়। যদি বিচার বিভাগের প্রতি অনাস্থা থাকতো তাহলে মানুষ আদালতে আসতো না।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ছয়বারের সাবেক সভাপতি শামসুল হক চৌধুরীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রোববার বিকালে আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বিচারপতি আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, “আমার আশা, বার অ্যাসোসিয়শনের আইনজীবীরা সম্মিলিত থাকবেন, একতাবদ্ধ থাকবেন। আমরা আপনাদের কাছ থেকে সহযোগিতা পাচ্ছি। আপনারা আরো সহযোগিতা করবেন। তাহলেই শামসুল হক চৌধুরী স্মৃতির প্রতি সম্মান দেখানো হবে।”

প্রধান বিচারপতি আরো বলেন, “প্রতিটি দেশ ও জাতির কিছু ঐতিহ্য নিয়ে গর্ব করার থাকে। তেমনি প্রতিষ্ঠানেরও। আমাদের সুপ্রিম কোর্টও ঐতিহ্যের অধিকারী। কারণ, সুপ্রিম কোর্ট শামসুল হক চৌধুরীর মতো গুণী, দেশপ্রেমিক, আইনের শাসনের প্রতীক ও আইনজীবীদের ঐক্যে বিশ্বাসী এক মানুষ পেয়েছিলো।”

প্রধান বিচারপতি বলেন, “দেশের মানুষ সুবিচার পাচ্ছে। আদালতে মানুষের ভিড় দেখে তা বোঝা যায়। যদি বিচার বিভাগের প্রতি অনাস্থা থাকতো তাহলে মানুষ আদালতে আসতো না। আর এ সুবিচার নিম্মতম আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত সবখানেই পাচ্ছে।”

বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও শামসুল হক চৌধুরী স্মৃতি পরিষদের সভাপতি আবদুল বাসেত মজুমদারের সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আপিল বিভাগের সাবেক বিচারপতি ও সংবাদপত্র ওয়েজবোর্ডের চেয়ারম্যান বিচারপতি কাজী এবাদুল হক।

বক্তব্য রাখেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, সম্পাদক মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী, জ্যেষ্ঠ আইনজীবী আমীর-উল ইসলাম, ইউসুফ হোসেন হুমায়ুন, এবিএম নুরুল ইসলাম, শাহ মো. জহিরুল হক, কেএম সাইফুদ্দিন, শ ম রেজাউল করিম ও মনজিল মোরসেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ