1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফয়সাল-আলমগীরকে জিজ্ঞাসাবাদে কলকাতায় যাবে বাংলাদেশের প্রতিনিধি দল ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আলোচনায় সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রচার শুরু আজ তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি

আগামীকাল অনুষ্ঠিত হবে পরিচালকদের নির্বাচন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৪৬ Time View

আগামীকাল অনুষ্ঠিত হবে চলচ্চিত্রের কাপ্তান হিসেবে পরিচিত পরিচালকদের নির্বাচন। ২০২১-২২ মেয়াদের নির্বাচনে এবার অংশ নিচ্ছে ৩টি প্যানেল। নির্বাচিত হলে ভঙ্গুর এই চলচ্চিত্র শিল্পকে ঘুরে দাঁড়াতে সব ধরনের কাজ করার কথা জানান প্রার্থীরা।

পরিচালকদের নানামুখি সুযোগ-সুবিধার পাশাপাশি চলচ্চিত্রের উন্নয়নে কাজ করে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। ১৯৮১-৮২ সালে গঠিত এই সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আলমগীর কুমকুম এবং মহাসচিব ছিলেন আমজাদ হোসেন। এরপর বিভিন্ন সময় বিভিন্ন নির্মাতারা নির্বাচিত হয়েছেন এই সংগঠনে।

২ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া এবারের নির্বাচনে অংশ নিচ্ছে ৩টি প্যানেল। যেখানে সভাপতি পদে লড়ছেন সোহানুর রহমান সোহান, শাহ আলম কিরণ এবং কাজী হায়াৎ।

অংশগ্রহণকারী প্রতিটি প্যানেলেই রয়েছেন টিভি ঘরানার তরুণ চলচ্চিত্র নির্মাতারা। নবীন প্রবীণের মেলবন্ধনে এবার চলচ্চিত্রের সুদিন ফেরার প্রত্যাশা সংশ্লিষ্টদের।

করোনা মহামারির দ্বিতীয় ঢেউ প্রকটভাবে আসায় পরিবর্তন আনা হয়েছে নির্বাচনী রীতিতে। নির্বাচনের দিন এফডিসির মূল ফটক থাকবে বন্ধ। ভোটার কার্ডধারীরাই শুধু প্রবেশ করতে পারবেন বিএফডিসিতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ