1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

ফের একসঙ্গে অমিতাভ-দীপিকা

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৪০ Time View

প্রায় ছয় বছর আগে পিকু ছবিতে বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন ও দীপিকা পাড়ুকোন। ফের বলিউড বাদশাহর সঙ্গে পর্দায় দেখা যাবে দীপিকাকে।

২০২০ সালের জানুয়ারিতে সুনির ক্ষেত্রপাল এবং ওয়ার্ন ব্রাদার্সের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল হলিউড ছবি ‘দ্য ইনটার্ন’-এর হিন্দি রিমেকের। সেই ছবিতে অভিনয় করার কথা ছিল দীপিকা পাড়ুকোন ও ঋষি কাপুরের। কিন্তু ঋষি কাপুরের মৃত্যুর পর মাঝপথেই থমকে যায় এ ছবির কাজ।

তবে শোনা যাচ্ছে, এ ছবিতে ঋষি কাপুরের জায়গায় রবার্ট ডি নিরো অভিনীত চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলতে অমিতাভ বচ্চনকে বেছে নিয়েছেন ছবির নির্মাতারা।

ইতোমধ্যে অমিতাভ বচ্চনের সঙ্গে পাকা কথা হয়ে গেছে বলে ভারতীয় গণমাধ্যমে প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ এক ব্যক্তি জানান। তবে কবে এই ছবির শুটিং শুরু হচ্ছে সেই নিয়ে এখনো কোনো চূড়ান্ত পরিকল্পনা হয়নি। এ ছবি পরিচালনা করবেন ‘বাধাই হো’খ্যাত অমিত শর্মা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ