1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ

বিশৃঙ্খলার সমুচিত জবাব দিতে প্রস্তুত আওয়ামী লীগ : কাদের

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৫৮ Time View

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আনুষ্ঠানিকতায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে সমুচিত জবাব দেওয়ার জন্য আওয়ামী লীগ প্রস্তুত বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার (২০ মার্চ) সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারে আছে, কিন্তু রাজপথ ছাড়েনি। সুতরাং আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই।

আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই আজ আওয়ামী লীগ ক্ষমতায় উল্লেখ করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানকে সামনে রেখে যারা দেশে অস্থিরতা তৈরি করতে চাইবে, জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রধান মিত্রদেশ ভারত। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতের সরকারপ্রধানকে আমন্ত্রণ করা হয়েছে, কোনো ব্যক্তি বিশেষকে নয়।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মনে করেন এখন স্পষ্ট যে কারা নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও লুটপাট করছে। এই হামলা ও লুটপাট পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলেও মনে করেন তিনি ।

কাফন নিয়ে শাপলা চত্বরে ২০১৩ সালের ঘটনার পুনরাবৃত্তির হুমকি, নরেন্দ্র মোদির সফর প্রতিহত করার ঘোষণা এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উগ্র সাম্প্রদায়িক এ অপশক্তিকে প্রতিহত করতে শেখ হাসিনার নেতৃত্বে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং আওয়ামী লীগের একাধিকবারের সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধের বীর সংগঠক প্রয়াত জিল্লুর রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘জিল্লুর রহমানের স্মৃতিসূত্র আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ