1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
হত্যা মামলায় সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের ২ দিনের রিমান্ডে সাংবাদিকদের জীবনমান উন্নয়নে দশম ওয়েজ বোর্ড হওয়া দরকার : হুইপ রুহুল কুদ্দুস দুলু রাজধানীতে ব্লক রেইড: গ্রেফতার ৫৮ উচ্চশিক্ষার মানোন্নয়নে নবীন শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য: ইউজিসি চেয়ারম্যান ভোলায় গাঁজাসহ দুইজন আটক মহামারি চুক্তির গুরুত্বপূর্ণ অংশে চূড়ান্ত আলোচনা শুরু নেত্রকোণায় ভিক্ষাবৃত্তি বন্ধে ৪ জনকে পুনর্বাসন সামগ্রী ও অর্থ সহায়তা প্রদান ওপেনএআইকে ঘিরে অল্টম্যানের বিরুদ্ধে ইলন মাস্কের আইনি লড়াইয়ে বড় মোড় গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন

সিলভেস্টার স্ট্যালন পুত্র সেইজের আকস্মিক মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জুলাই, ২০১২
  • ১২৮ Time View

শুক্রবার দিনটি র‌্যাম্বো খ্যাত হলিউড অ্যাকশন হিরো সিলভেস্টার স্ট্যালনে জন্য মর্মান্তিক শোকের। এদিন তার ছেলে সেইজ মুনব্লাড স্ট্যালন মারা গেছেন।

৩৬ বছর বয়সী এ অভিনেতাকে শুক্রবার নিজ বাসায় মৃত অবস্থায় উদ্ধার করা হয়। অতিরিক্ত মাদক গ্রহণের কারণে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, হলিউডে নিজ বাসায় একজন গৃহপরিচারিকা তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে সবাইকে খবর দেন।

স্ট্যালনের প্রচারণা প্রধান মিশেল বেগা এক বিবৃতিতে জানান, ছেলের এ আকস্মিক মৃত্যুতে সিলভেস্টার স্ট্যালন শোকে মুষরে পড়েছেন। ছেলের অভাব তিনি বাকি জীবন প্রতি মুহূর্তেই অনুভব করবেন।

তবে এ মেধাবী অভিনেতার ঠিক কী কারণে আকস্মিক মৃত্যু হল সে বিষয়টি পরিষ্কার নয়। সেইজের অ্যাটর্নি জর্জ ব্রুনস্টেইন বলেছেন, সাজ বিষণ্নতায় ভুগছিলেন বলে তার জানা নেই।

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, তারা এ মৃত্যুর কারণের ব্যাপারে নিশ্চিত নন। এ ব্যাপারে তদন্ত চলছে।

সেইজ মুনব্লাড স্ট্যালন ১৯৯০ সালে রকি ভি নামের একটি চলচ্চিত্রে রকি ব্যালবো জুনিয়র নামে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পান।

তিনি ১৯৯৬ সালে বাবার সঙ্গে ডেলাইট সিনেমাতে অভিনয় করেন। এছাড়া কমপক্ষে ১৩টি সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সেইজ।

এছাড়া তিনটি সিনেমার প্রযোজনাও করেছেন সেইজ। এর মধ্যে ২০০৬ সালে মুক্তি পাওয়া ভিক সিনেমার চিত্রনাট্য তার লেখা এবং পরিচালনায় নির্মিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ