1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

মোট টিকা নিয়েছেন ৩৫ লাখ ৮১ হাজার মানুষ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৭৪ Time View

গত ৭ ফেব্রুয়ারি থেকে বৃহস্পতিবার (৪ মার্চ) পর্যন্ত সারাদেশে মোট টিকা নিয়েছেন ৩৫ লাখ ৮১ হাজার ১৬৯ জন। এদের মধ্যে পুরুষ ২২ লাখ ৯৪ হাজার ৬৯ জন ও নারী ১২ লাখ ৮৭ হাজার ১০০ জন। টিকা গ্রহণকারী এই ব্যক্তিদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৮০৭ জনের। বৃহস্পতিবার (৪ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অধিদফতর জানায়, বৃহস্পতিবার টিকা নিয়েছেন এক লাখ ২১ হাজার ১০ জন। তাদের মধ্যে পুরুষ ৭২ হাজার ৮০০ জন ও নারী ৪৮ হাজার ২১০ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোট টিকা নেওয়া ৩৫ লাখ ৮১ হাজার ১৬৯ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১১ লাখ ১২ হাজার ৩৫ জন, ময়মনসিংহ বিভাগের এক লাখ ৫১ হাজার ৫৮৪ জন, চট্টগ্রাম বিভাগের সাত লাখ ৬৯ হাজার ১৫৩ জন, রাজশাহী বিভাগের তিন লাখ ৮৯ হাজার ৩১৬ জন, রংপুর বিভাগের তিন লাখ ২৭ হাজার ৩২৬ জন, খুলনা বিভাগের চার লাখ ৫৫ হাজার ৩৯৭ জন, বরিশাল বিভাগের এক লাখ ৬৫ হাজার ১৮৯ জন এবং সিলেট বিভাগের দুই লাখ ১১ হাজার ১৬৯ জন। বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত সারা দেশ থেকে টিকার জন্য নিবন্ধন করেছেন ৪৭ লাখ ৭০ হাজার ৯৫৩ জন।

প্রসঙ্গত, ৭ ফেব্রুয়ারি থেকে সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ টিকাদান কর্মসূচি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ