1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফয়সাল-আলমগীরকে জিজ্ঞাসাবাদে কলকাতায় যাবে বাংলাদেশের প্রতিনিধি দল ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আলোচনায় সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রচার শুরু আজ তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি

দীপিকার ব্যাগ ধরে টানাটানি!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৮ Time View

অনুরাগীদের ভালোবাসা, আবেগ ও উচ্ছ্বাসের প্রকাশে কখনও কখনও প্রাণ ওষ্ঠাগত হয় সেলেবদের। এমনই এক অভিজ্ঞতার সম্মুখীন হলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

দীপিকা গিয়েছিলেন মুম্বাইয়ের খর এলাকার একটি রেস্তোঁরায় খাবার খেতে। কিন্তু বাইরে বের হতেই অনুরাগীদের ঘেরাটোপে আটকে গেলেন দীপ্পি। যদিও অভিনেত্রীর নিরাপত্তারক্ষীরা তাকে আড়াল করে বের করার চেষ্টা করেছিলেন, কিন্তু সব চেষ্টাই বিফলে যায়। সেখানে তখন ‘দীপিকা’ ‘দীপিকা’ বলে চিৎকার করে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন অনুরাগীরা। প্রত্যেকেই চান একটি বারের জন্য তাকে ছুঁয়ে দেখতে। তার কাছে যেতে। তার সাথে কথা বলতে। আর তার জেরেই নিজেদের মধ্যে শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি। এর ফাঁকে ভিড়ের মধ্যে আচমকাই একজন দীপিকার লাল রঙের হ্যান্ড ব্যাগটি টেনে ধরেন। কোনোক্রমে ওই নারীর হাত থেকে ব্যাগ ছাড়িয়ে নিয়ে গাড়িতে উঠে পড়েন দীপ্পি।

আচমকা ঘটে যাওয়া এ ঘটনায় বেশ কিছুটা অবাকই হন অভিনেত্রী। তবে অবাক হয়ে গেলেও তাকে ঘিরে এ উন্মাদনায় কিছুটা খুশিও হয়েই হাসি মুখে গাড়িতে ওঠেন দীপিকা। ইতিমধ্যেই এই ঘটনার ছবি ও ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওটিতে দীপ্পিকে বলতে শোনা গেল ‘এক মিনিট, এক মিনিট।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ