1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জাল টাকার মামলা: সাহেদ-মাসুদের বিচার শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ১০৮ Time View

গোপন কার্যালয় থেকে জাল টাকা উদ্ধারের ঘটনায় করা মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদ ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ রবিউল আলমের আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের এ আদেশ দেন।

এদিন কারাগারে আটক আসামি সাহেদ ও মাসুদকে আদালতে হাজির করা হয়। এরপর আসামিপক্ষে তাঁদের আইনজীবী অভিযোগ গঠন শুনানির জন্য সময়ের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একইসঙ্গে মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৫ মার্চ দিন ধার্য করেন।

গত বছরের ১৫ জুলাই রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের সাহেদের একটি ফ্ল্যাটে অভিযান চালায় র‍্যাব। সেখান থেকে জাল টাকা উদ্ধার করা হয়। ওই ঘটনায় উত্তরা পশ্চিম থানার র‍্যাব-১ কর্মকর্তা মজিবুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় সাহেদ ও মাসুদ পারভেজসহ অজ্ঞাতদের আসামি করা হয়।

এরপর গত বছরের ১ নভেম্বর উত্তর পশ্চিম থানার উপপরিদর্শক মোহাম্মদ জাকির হোসেন ১৩ জনকে সাক্ষী করে সাহেদ ও মাসুদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ