1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ২৭-২৮ ফেব্রুয়ারি

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৬৯ Time View

বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (পিএস) সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়ে বলেন, ‘এখন পর্যন্ত নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এটি হবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবেন।’

জানা গেছে, ভারতের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেবেন সেদেশের স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা। বাংলাদেশের প্রতিনিধি দলে অংশ নিতে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে বিভিন্ন মন্ত্রণালয়ে প্রতিনিধি মনোনয়ন দিতে চিঠি পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ