1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

করোনার ভ্যাকসিন নিলেন তামিম-মুশফিকরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৫ Time View

নিউজিল্যান্ড সফরের আগেই বৃহস্পতিবার করোনার ভ্যাকসিন নেবেন জাতীয় দলের ক্রিকেটাররা, সেটি জানা হয়েছে আগেই। আজ পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ীই ভ্যাকসিন নিচ্ছেন তামিম-মুশফিকরা।

কুর্মিটোলা হাসপাতালে একে একে ভ্যাকসিনেশনের আওতায় আসছেন জাতীয় দলের ক্রিকেটার ও স্টাফরা। বেলা পৌনে ১১টার দিকে শুরু হয়েছে এই প্রক্রিয়া। সবার আগে ভ্যাকসিন নিয়েছেন ড্যাশিং ওপেনার সৌম্য সরকার, এর পর ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

আগামী ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড যাওয়ার কথা টাইগারদের। তবে দল এখনো ঘোষণা হয়নি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, বৃহস্পতিবার ক্রিকেটাররা ভ্যাকসিন নেয়ার পর শুক্রবার দল ঘোষণা করা হবে।

জাতীয় দলের প্রধান নির্বাচক এ বিষয়ে বলেন, যেহেতু করোনার টিকা নেবে ক্রিকেটাররা, তাই আমরা একদিন দেখে দল ঘোষণা করব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ