1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

১১ই এপ্রিল প্রথম ধাপে ৩২৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫১ Time View

১১ই এপ্রিল প্রথম ধাপে ৩শ’ ২৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। এছাড়া ৬ষ্ঠ ধাপের ৯টি পৌরসভার নির্বাচনও একই দিনে হবে বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বুধবার কমিশন সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ হুমায়ুন কবির খোন্দকার।

তিনি বলেন, ১১ই এপ্রিল ২০ জেলার ৬৩টি উপজেলার ৩শ’ ২৩ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এরমধ্যে ৪১ ইউনিয়ন পরিষদে ভোট হবে ইভিএম পদ্ধতিতে। আর ৯ পৌরসভার সব কটিতে তেই একই পদ্ধতিতেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পৌরসভাগুলো হলো- ঝালকাঠি, লাঙ্গলকোট, ভাঙ্গা, চকরিয়া, সোনাগজী, কবিরহাট, মহেশখালী, সেতাবগঞ্জ ও দেবীগঞ্জ। এসব পৌরসভাতেও ইভিএমে ভোটগ্রহণ হবে।

২১শে মার্চ ৭শ’ ৫২টি ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হলেও ভোটার তালিকার সিডি যথা সময়ে প্রকাশ করতে না পারায় সবগুলোতে ভোট নেয়া সম্ভব হচ্ছে না কমিশনের পক্ষে। আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ইউপি নির্বাচনের প্রথম ধাপের তফসিল ঘোষণা করবে ইসি। এবারও গতবারের মতো চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ইউপির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ