1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

ঢাবি ভর্তি পরীক্ষা মে মাসে শুরুর প্রস্তাব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৯ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২১ মে থেকে শুরুর প্রস্তাব করা হয়েছে। আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির জরুরি মিটিংয়ে এ প্রস্তাবনা উত্থাপিত হয়। আগামী বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) পরীক্ষা ভর্তি কমিটির মিটিংয়ে এটি চূড়ান্ত হবে।

সভায় উপস্থিত একজন সদস্য বলেন, ‘ভর্তি পরীক্ষা শুরু হবে ‘ক’ ইউনিট দিয়ে। প্রস্তাবিত তারিখ অনুযায়ী পরীক্ষা হলে ‘ক’ ইউনিটের পরীক্ষা ২১ মে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এর পরদিন ২২ মে ‘খ’ ইউনিটের পরীক্ষা হবে। ‘গ’ ইউনিটের পরীক্ষা হবে ২৭ মে, ‘ঘ’ ইউনিটের পরীক্ষা ২৮ মে ও ‘চ’ ইউনিটের পরীক্ষা হবে ৫ জুন। সব পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।’

তিনি বলেন, ‘এবারের পরীক্ষায় বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। পরীক্ষাগুলো বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। মোট ১০০ নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বহু নির্বাচনী অংশে ৪০ নাম্বার এবং লিখিত অংশে ৪০ নাম্বার থাকবে। আর এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ’র ওপর ১০ করে ২০ নাম্বার। ভর্তির আবেদনের সময়সীমা পরীক্ষা কমিটির মিটিংয়ে চূড়ান্ত হবে।’

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানান, ‘১৮ তারিখ সব চূড়ান্ত হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ