1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

সীমান্তরক্ষী বাহিনীগুলোকে আধুনিকায়ন করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪১ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, কোস্টগার্ডের পাশাপাশি সীমান্তরক্ষী অন্যান্য বাহিনীকেও আধুনিকায়ন করা হচ্ছে। বিভিন্ন বাহিনীর সদস্যরা যাতে দ্রুত দুর্গম পাহাড়ি ও উপকূলীয় এলাকায় পৌঁছাতে পারে সেজন্য রাস্তা নির্মাণ, হেলিকপ্টার দেয়া ও অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে।

আজ রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ কোস্টগার্ডের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক ব্যবসা লাভজনক হওয়ায় এটি নিয়ন্ত্রণ কঠিন। আমাদের সীমান্তগুলোতে আরও বেশি নজরদারির জন্য সংশ্লিষ্ট বাহিনীগুলোকে আধুনিকায়ন করা হচ্ছে।

বাহিনীগুলোকে আধুনিকায়ন এবং জনবল বৃদ্ধি করা হলেও মাদকের তৎপরতা রয়েছে। তাহলে কি মাদকের চোরাচালান বন্ধে সরকার ব্যর্থ- সাংবাদিকের এমন প্রশ্নের জবাব স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, মাদক চোরাচালান বন্ধে সরকার ব্যর্থ নয়। এটি নিয়ন্ত্রণে সীমান্তে রোড তৈরি হচ্ছে। সব কাঠামো হয়ে গেলে সীমান্তে চোরাচালান কমবে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ কোস্টগার্ড দুই যুগেরও অধিক সময় ধরে সমুদ্র বাণিজ্য ও উপকূলীয় জনগণের নিরাপত্তা বিধানে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই এই বাহিনীকে আরও শক্তিশালী করার জন্য সরকার বদ্ধপরিকর। খুব শিগগিরই যুক্ত হবে অত্যাধুনিক অফশোর প্যাট্রল ভেসেল (ওপিভি), হোভারক্রাফ্ট ও অন্যান্য উচ্চ প্রযুক্তি সম্পন্ন জলযান। উপকূলীয় এলাকায় অবস্থিত কোস্টগার্ড-এর বিভিন্ন বেইজ, স্টেশান ও আউট পোস্টে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের মাধ্যমে এই বাহিনীর পরিপূর্ণ বিকাশ সুনিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হক বলেন, প্রধানমন্ত্রীর পৃষ্ঠপোষকতা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুযোগ্য ও যুগপোযোগী দিক নির্দেশনার ফলে এই বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি অব্যাহত রয়েছে। সেই সঙ্গে বাংলাদেশ কোস্টগার্ড এর সদস্যগণ দেশ প্রেমের চেতনা সমুন্নত রেখে তাদের অটুট মনবল, নিরলস কর্মস্পৃহা ও কঠোর প্ররিশ্রমের মাধ্যমে সরকার কর্তৃক ঘোষিত রূপকল্প ২০৩০ ও ২০৪১ বাস্তবায়নে সর্বদা সচেষ্ট থাকবে মর্মে অঙ্গিকার ব্যক্ত করছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন এবং আমন্ত্রিত সামরিক ও বেসামরিক অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ড এর বিভিন্ন স্তরের কর্মকর্তা, নাবিক, অসামরিক কর্মকর্তা ও কর্মচারীদের বীরত্বপূর্ণ ও সাহসী কার্যক্রমের জন্য পদক বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ