1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

ভালোবাসা দিবসের গানচিত্রে ‘লাল মরিচের ঝাল’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৮০ Time View

ভালোবাসা দিবস উপলক্ষে চলচ্চিত্র নির্মাতা জসিম উদ্দিন জাকির নির্মাণ করেছেন গানচিত্র ‘লাল মরিচের ঝাল’। সালাউদ্দিন সাগরের কথায় গানটির সুর করেছেন এফ. এ প্রীতম আর সংগীত আয়োজন করেছেন শোভন রায় গানটিতে কন্ঠ দিয়েছেন রাশেদ। এতে মডেল হয়েছেন সুপ্ত ও সুস্মিতা সিনহা।

হাবিবুর রহমান হাবিবের কোরিওগ্রাফিতে সিলেট, সুনামগঞ্জ, তাহেরপুর ও নীলাদ্রির বিভিন্ন মনোরম লোকেশনে গানের দৃশ্য ধারণ হয়েছে। স্বপ্ন মাল্টিমিডিয়ার ব্যানারে আগামিকার শনিবার (১৩ ফেব্রুয়ারি) গানচিত্রটি মুক্তি পাবে। এরই মধ্যে একই ব্যানারে খায়রুল ওয়াসীর কণ্ঠে ‘তবুও ভালোবাসি’ শিরোনামের একটি গানচিত্র মুক্তি পেয়েছে।

এ প্রসঙ্গে জসিম উদ্দিন জাকির বলেন, ‘লাল মরিচের ঝাল’ চমৎকার একটি গান। সিলেটের মনোরম সব লোকেশনে গানের দৃশ্য ধারণ করেছি। সেখানে মোট তিনটি গানের শুটিং করেছি। কন্ঠশিল্পী আসিফ-কনা, তরিক মৃধা ও রাশেদ এর গানের ভিডিও নির্মিত হয়েছে। এরই মধ্যে একটি গানের ভিডিও দর্শক উপভোগ করেছে।

প্রযোজক এমদাদ কাজল দাদা অনেক ভাল মনের মানুষ। মিডিয়াকে অনেক ভালবাসে। তাই আমিও তার ভালবাসায় শরীক হয়ে মিলে মিশে কাজ করে যাচ্ছি। মিডিয়াতে এখন আর পাওয়ার কিছু নেই ভাল কিছু কাজ করে যেতে চাই। যে কাজগুলো মৃত্যুর পরও বাঁচিয়ে রাখবে আমাদের। দর্শকদের ভালো কিছু গান উপহার দেওয়া আমাদের উদ্দেশ্য। নিতে নয় দর্শক কে ভালো কিছু কাজ দিতে এসেছি। যতদিন আমাদের সামর্থ্য আছে ভালবাসা দিয়ে যাবো। আশা করছি নতুন এ গানচিত্রটি দর্শক পছন্দ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ