1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

ভর্তি জালিয়াতি: স্থায়ী বহিষ্কার হচ্ছে ঢাবির ৭ শিক্ষার্থী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪১ Time View

ভর্তি জালিয়াতি ও অবৈধভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তিতে জড়িত থাকার দায়ে ৭ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। এছাড়া আরও দুইজনকে শোকজ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন প্রক্টর ও শৃঙ্খলা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ২০১৩-১৪ সেশন থেকে শুরু করে ২০১৬-১৭ সেশনের ভর্তি পরীক্ষায় এসব শিক্ষার্থী ভর্তি জালিয়াতি ও অবৈধভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি হয়েছেন। আজকের শৃঙ্খলা কমিটির বৈঠকে ৭ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। এছাড়া আরও দুইজনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

জানা গেছে, বহিষ্কারের এই সুপারিশ আগামী সিন্ডিকেট সভায় উঠলে তাতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ