1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

ব্যবসায়ীরা অতি মুনাফাখোরি করছেন: ট্যারিফ কমিশনের চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জুলাই, ২০১২
  • ১১০ Time View

ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মো. মজিবুর রহমান বলেছেন, ব্যবসায়ীরা অতি মুনাফাখোরি করছেন। সাধারণভাবে প্রায় সব পণ্যের ক্ষেত্রেই একশ’ ভাগ মুনাফা করছেন তারা। যা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না।

মঙ্গলবার ঢাকা চেম্বার কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ (ডিসিসিআই) আয়োজিত রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখার লক্ষ্যে এলাকাভিত্তিক ব্যবসায়ী ও বিষেশায়িত ব্যবসায়ী সমিতির সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ডিসিসিআই’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- এফবিসিসিআই’র সভাপতি একে আজাদ, ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহীম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতরের মহাপরিচালক মো. আবুল হোসেন মিয়া প্রমুখ।

ট্যারিফ কমিশনের চেয়ারম্যান বলেন, ব্যবসায়ীরা আদা আমদানি করছেন ৩৬ টাকায়, যা বিক্রি করা হচ্ছে ৭৫ টাকায়। রসুন আমদানি করছেন ১৩/১৪ টাকা, বিক্রি করা হচ্ছে ২৫ টাকায়। খেজুর ৬০ টাকায় আমদানি করে বিক্রি করা হচ্ছে ১০০ টাকায়। সর্বপরি তেল ও চিনি ছাড়া প্রায় সব ধরনের ভোগ্যপণ্যে একশ’ ভাগ লাভ করা হচ্ছে। যা গ্রহণযোগ্য নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ