1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল রাখলো বাংলাদেশ ব্যাংক জানুয়ারি-সেপ্টেম্বরে ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের ৬,৩০৩ কোটি টাকা লোকসান আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাতের কথা কেন বলে বিএনপি, জানালেন রিজভী মস্তিষ্কে অস্ত্রোপচারের পর শুটিংয়ে অভিনেত্রী: তানিয়া বৃষ্টি নামাজের সময়সূচি: ৩১ অক্টোবর ২০২৬ কম্পানির সঙ্গে ফুটবল নিয়ে কথা বলতে মানা জাপানের সঙ্গে বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ : অর্থমন্ত্রী দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আগামী চার দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস নিষেধাজ্ঞা শেষে জমজমাট বরিশালের ইলিশ মোকাম

বাংলাদেশের প্রতি জাতিসংঘ মহাসচিবের গভীর কৃতজ্ঞতা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১
  • ৪৭ Time View

মিয়ানমারে নৃশংসতা ও নিপীড়ন থেকে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে দেওয়া এক চিঠিতে তিনি এসব কথা লিখেন। পরবর্তীতে আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য মতে, আন্তোনিও গুতেরেস আশ্বাস দিয়েছেন জাতিসংঘ রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবর্তনের জন্য অনুকূল পরিবেশ তৈরির দিকে মিয়ানমারের সঙ্গে লেগে থাকবে। জাতিসংঘ সম্মিলিতভাবে সংকট নিরসনে বাংলাদেশের সাথে দাঁড়াবে এবং আন্তর্জাতিক সহায়তা জোরদার করবে।

জাতিসংঘের অন্যান্য কার্যালয়ের মাধ্যমে সংকটের একটি টেকসই সমাধানের জন্য রাখাইন রাজ্যে নিয়ে উপদেষ্টা কমিশনের সুপারিশগুলোর সম্পূর্ণ বাস্তবায়নসহ প্রত্যাবর্তনের অনুকূল পরিস্থিতি তৈরির দিকে কাজ চালিয়ে যাবে।

জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য আরও আন্তর্জাতিক সহায়তার লক্ষ্যে মিয়ানমারে তার বিশেষ দূতের সঙ্গে বাংলাদেশের অব্যাহত সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ