1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

জনকে বিয়ে করলেন শখ!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১
  • ৬৬ Time View

জনপ্রিয় মডেল মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ ২০১৫ সালে বিয়ে করেন মডেল ও অভিনেতা নিলয় আলমগীরকে। অজানা কারণে বিয়ের দুই বছরের মধ্যে মান-অভিমান শুরু হয় তাদের। ভেঙে যায় শখ-নিলয়ের সংসার। তারপর অনেকটা লাপাত্তা হয়ে যান শখ। অনেক দিন অন্তরালে থাকার পর এবার আলোচনায় শখ তাও গোপণ প্রণয় নিয়ে।

শোনা যাচ্ছে, গোপনে আবারও বিয়ে করেছেন এ অভিনেত্রী। স্বামীর সঙ্গে শখের একাধিক ছবি ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বাংলা নাটকসহ বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়েছে শখ ও তার স্বামীর ছবিগুলো।

সম্প্রতি শখ ও তার স্বামী রহমান জনের ছবি সামনে এসেছে। জন পেশায় ব্যবসায়ী। গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে জনের বাড়ি।গেল বছরের ১২ মে ঘরোয়াভাবে শখ ও জনের বিয়ে হয় বলে জানা গেছে। যদিও এই বিষয়ে এখনও কেও মুখ খোলেনি। মিডিয়া পাড়ায় শোনা যাচ্ছে দুজনই সংসার পেতেছেন উত্তরার একটি বাসায়। গত কোরবানির ঈদে স্বামী জনের সঙ্গে শ্বশুরবাড়ি গিয়েছিলেন শখ।

জনের ভাগ্নে আরাফ রহমান বলেন, পারিবারিকভাবে আমাদের কোনো কিছু জানানো নিষেধ, তবে মামি অনেক ভালো মানুষ। কত্ত বড় মডেল-অভিনেত্রী, অথচ কোনো অহংকার নেই। গত দুই সপ্তাহ ধরে গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে দেখা করেছেন। সবার ভালো-মন্দের খোঁজখবর নিয়েছেন। মামিকে পেয়ে আমাদের পরিবারের সবাই খুশি।

এ বিষয়ে জানতে শখের ব্যক্তিগত নম্বরে যোগাযোগ করা হলে পাওয়া যায়নি তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে দ্বিতীয় বিয়ের খবরের সত্যতা জানতে অপেক্ষায় শখ ভক্তরা। তারা মনে করছেন, শিগগিরই সব প্রকাশ করে আবারো কাজে ফিরবেন জনপ্রিয় এ অভিনেত্রী।

তবে শোবিজে এই অভিনেত্রীর কাছের মানুষেরাও এ ব্যাপারে নিশ্চিত করে কিছুই বলতে পারেনি। সবাই অপেক্ষা করছেন শখ নিজেই বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে।

প্রসঙ্গত, এর আগে ২০১৫ সালের ৭ জানুয়ারি অভিনেতা নিলয় আলমগীরকে ভালোবেসে বিয়ে করেছিলেন শখ। সেই বিয়ে ভেঙে যায় দুই বছরের মাথায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ